একজন চা বিক্রেতা আবু কায়সার এর শেষ খেয়া……
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবু কায়সার, ২২ বছরের এই তরুণ একজন চা বিক্রেতা। পুরাতন ঢাকার ভিক্টোরিয়া পার্কের পাশেই তার চায়ের ছোট্ট দোকান। অনেক দিন ধরেই তিনি আলসার জনীত রোগে ভুগছেন। প্রায়ই তার মুখ দিয়ে রক্ত বমি হচ্ছে। ৫বছর ধরে চা বিক্রয় করে কোন রকমে সংসার চালিয়ে যাচ্ছেন। কিন্তু সাহিত্যমনা এই তরুণের ইচ্ছে ছিল বই লেখা। আজ তার নেই স্বপ্ন পূরণ হয়েছে। এবার এর বই মেলায় বিজয় প্রকাশের ব্যানারে প্রকাশিত হয়েছে তার এই বই- “শেষ খেয়া”। আবু কায়সার এর এই বইটিতে ২টি ছোট গল্প এবং ৫৫টির মতো কবিতা রয়েছে। প্রেম/ বিরহ / দেশাত্মবোধ সহ নানা বিষয় উঠে এসেছে। একজন চা বিক্রেতার এরকম একটি স্বপ্ন সার্থক হওয়ায় সহযোগীতা করেছেন বিজয় প্রকাশের স্বত্তাধিকারী তপন মাহমুদ। তিনি বলেন- “ একজন চা বিক্রেতা যে কিনা কোনরকমে সংসার চালায় এবং ঠিক মতো চিকিৎসাও করাতে পারছেন না তার এই অদম্য ইচ্ছে দেখে আমি মুগ্ধ। সে কারণেই আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি।আমি তার সাফল্য কামণা করছি এবং সবাইকে অনুরোধ জানাচ্ছি বইটি কেনার।”

পিরোজপুর জেলার মাহমুদ কাঠি গ্রামের সম্ভ্রান্ত পরিবারের ছেলে আবু কায়সার অভাবে তাড়নায় ঠিক মতো পড়ালেখা চালাতে পারেননি। তবে তার অদম্য ইচ্ছে শক্তি কাজে লাগিয়ে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১০ম শ্রেনীতে পড়ালেখা করছেন।ভবিষ্যতে তার ইচ্ছে আরো বই লেখার। যদিও সে জানে এটা খুব কঠিন। তিনি সবার কাছে দোয়া কামণা করছেন।
তার শেষ খেয়া বইটি বইমেলায় বিজয় প্রকাশের ৩৩০-৩৩২ নং ষ্টলে পাওয়া যাচ্ছে।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮
আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬

ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা...
...বাকিটুকু পড়ুন