ওরে মন নইদে এসে
তোরা কেউ যাইসনে ও পাগলের কাছে
একটা পাগলামি কইরে
জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে
আবার হরি বলে পড়ছে ঢইলে
ধূলোর মাঝে, ওরে মন ধূলোর মাঝে
তোরা কেউ যাইসনে কেউ ও পাগলের কাছে
একটা নারকোলের মালা
তাইতে জল তোলা-ফেলা করম বইসে
পাগলের সঙ্গে পাগল হবি
বুঝবি শেষে, ওরে মন বুঝবি শেষে
তোরা কেউ যাইসনে কেউ ও পাগলের কাছে
পাগলের নামটি এমন
বলিতে ফকির লালন হয় তড়াইসে
চৈতেনিতে অদ্বৈ পাগল
নাম ধইরে সে, ওরে মন নাম ধইরে সে
তোরা কেউ যাইসনে ও পাগলের কাছে
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


