একাত্তরে আমরা ছিলাম রাজাকার
এখন আমরা মাননীয় মন্ত্রীবর
আমি গোলাম, সে মইত্যা
আমি কামরুল, সে মুজাহিদ্যা
একাত্তরের সত্য
এখন সব মিথ্যা
ম্যাডামের অঞ্চল ধইরা
ইসলামেরে বেইচ্যা
বোমাবাজি কইরা
আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকমু
সিফন থুইয়া ম্যাডামেরে বুরখা পিন্দামু
শিবির কাটবো রগ
বাংলা ভাইয়ে বোমা
শায়খে দিবো দেশের পাছায় ধুমা
জ্বলবে আগুন জ্বলবে এই রাষ্ট্র
আমরা খেলমু লইয়া বাঙালির অদৃষ্ট
আমাগো নাইকো ডর, নাইকো ভয়
কিয়ের স্বাধীনতা কিয়ের মুক্তিযুদ্ধ
আছে পাকি, আছে সৌদি, আছে মার্কিন-বুদ্ধু
ধর্মে নাই ধর্মে খাই ধর্মে শৌচকর্ম
ধর্ম ব্যবসা ধর্ম জিকির ধর্ম মোদের বর্ম
যতোদিন আছে এই ধর্ম
ততোদিন চলবে মোদের কর্ম
(বস্নগের বন্ধুদের কাছে নিবেদন, এই কবিতাকে আরও একটু সৌন্দর্য আর ছন্দ দিয়া জামায়াতীগো সামনে দেন বাইয়েরা, হেরা জাতীয়সঙ্গীত খুঁইজ্যা পাইতাছে না। হয়তো আফনে এর লাইগ্যা এই জগতে কিংবা পরজগতে মহা পুরষ্কার পাইবেন।)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



