এক লাইনে দাঁড়াও
হাতগুলো সব বাড়াও
সামনে ভবিষ্যৎ
সামনে স্বাধীনতা
চৌদ্দকোটি চোখ
চৌদ্দকোটি মুখ
লৰ্য এক
সামনে স্বাধীনতা
বোমা পড়ে
গুলি এসে লাগে
পৃথিবী ধ্বংসের আগে
সামনে স্বাধীনতা
প্রতি কান্নার শব্দ - প্রতিশোধ চায়
প্রতিটি গুলির শব্দ - প্রতিরোধ চায়
প্রতিটি মৃতু্য - যুদ্ধ চায়
সামনে স্বাধীনতা
মাটি থাকলে - মানুষের ফসল ফলবে
জল থাকলে - ভ্রম্নণ জন্মাবে
ছায়া থাকলে - কায়া দাঁড়াবে
সামনে স্বাধীনতা
সর্বত্র নৈঃশব্দের বিচরণ
অসংখ্য লাশ থেকে একটি লাশ
দাঁড়িয়ে বলবে প্রত্যয়ে
সামনে স্বাধীনতা
আঘাত পাওয়া রক্তাক্ত চোখ - দেখাবে স্বাধীনতা
যুদ্ধরত সৈনিকের দীর্ঘ ঘুমহীন চোখ - দেখাবে স্বাধীনতা
বুকের ওপর নিহত সনত্দান নিয়ে মা - দেখাবে স্বাধীনতা
আহত ধর্ষিতা বুকের কাপড় সরিয়ে - দেখাবে স্বাধীনতা
একুশ শতকের গোলাপ ছিঁড়তে গিয়ে কিশোরী - দেখবে স্বাধীনতা
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৬ সকাল ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



