2.
এই পানশালায় জীবন যাবে কেটে ফুল ফুটবে কিংবা ঝরে যাবে অথবা বসনত্দ আসবে কিংবা চলেও যাবে
3.
ছট্ফট্ করলেই সেটা হৃদয় হয় না জীবন কেটে যায় হৃদয়কে হৃদয় বানাতে
4.
ভালোবাসায় আমি এমনই ঋণগ্রস্থ হয়েছি যে, নিজের বিছানায় পুষে চলেছি বিষাক্ত সাপ
5.
তুমি চলে গেলেও অন্য কেউ হয়তো আসবে জীবনে কিন্তু তোমায় ভুলতে গিয়ে তার আসার পথেও যে ঘাস গজাবে
6.
তুমি চলে যাচ্ছো রাগ করে, আমার প্রাণটা নিয়ে এরচেয়ে তো ভালো ছিল তোমার না আসা
7.
আমার হৃদয়কেও তোমার ঠিকানা বলবো না সবাই তোমাকে চিনেছে, জেনেছে শুধু আমার কাতর হৃদয়কেই তুমি ভুল ঠিকানা দিয়েছো
8.
তুমি চাইলে প্রিয় বন্ধুর স্কন্ধ এনে তোমার সামনে রেখে দেবো তবু অপরিচিতের কাছে জানতে চেও না, আমি কার কসম খেয়েছি
9.
অদৃশ্য এক নির্দেশ আছে যাতে কেউ আমার কাছে না আসে আমি এ জন্যই রেগে আছি, যাতে কেউ আমায় ভোলায় এসে
10.
বলেছি আসবে, তাই সারারাত ধ্বংসেরই অপেৰায় ছিলাম
11.
তোমরা কেউ জানতে চেও না, আমি কেমন আছি সে ভালো আছে, যে আমায় কষ্টে রেখেছে
12.
প্রেমে বিলীন হয়ে যাওয়ার দাবি সবাই করে অথচ, আমি তো জল ছিলাম, এখন বুদ্বুদ হয়ে গেছি
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৬ রাত ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



