তবে শুধুমাত্র পুরম্নষ কিংবা নারী নয়, হয়ো মানুষ
এই ধুলোর কাছে, আকাশ কিংবা বৃষ্টির কাছে
বাঁধা থেকো, কোনও অদৃশ্যেরে করো নাকো বন্দীশ
যদি আসো, তবে
ভালোবেসো কৃষ্ণকালো, হলুদ-বাদামী কিংবা শ্বেতাভ
যদি এসেই পড়ো, তবে
রঙ দিয়ে নয়, মন দিয়ে মন করো গন্ডুষ
রামধনু হয়ো, অথবা হয়ো শূঁয়োপোকা
কিংবা নিদেন বক হয়ো অথবা বাঁদুড়
তবু হয়োনাকো ধর্মের শেকলবন্দী
সমুদ্র-শামুক হয়ো, তবু মোলস্না-পুরম্নত কখনও না
ইচ্ছে হলে উড়িয়ো নিযুত স্বপ্নের ফানুশ
কবি হয়ো, অথবা অ-কবি যাহোক
ভুল করে তা স্বীকারের সাহস রেখো, যাদে দিতে পারো শুধ্রে
তবু হয়োনাকো স্বপ্নহীন ব্যর্থ মানুষ
জীবন চিনে নিও জীবন দিয়ে
মাছ আর ভাতের স্বাদ যেমন আলাদাই টের পাওয়া যায় মুখগহ্বরে
খুব বিমর্ষ কোনও দুপুরে প্রেমিকার ঠোঁটে ঠোঁট রেখে বলো
ভালোবাসি তোমায় শ্যামলা মেয়ে
যদি আসো, এই ধূলি-ধূসর পৃথিবীতে
তবে যেনো ইঁদুর কিংবা বরাহও আসে বেঁচে থাকে, বংশ বাড়ায়, চলে যায়
শুধু তুমি, মানুষশাবক আসোনি শুধুই ধ্বংস হতে
যতোটুকু নেবে, দিয়ে যেও তার চেয়েও বেশি
না যদি পারো, তবে চলে যেও নিঃশব্দে
যেমন ঝরে শুকনো পাতা কিংবা পাখির অবহেলার পালক
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



