প্রেমকে যতোটা সম্ভব গোপন রেখেছি মনে
যদিও প্রেমের দুর্নাম ছড়িয়েছে সারা শহর জুড়ে
2.
চলো কোনও ভীড়ে মিশে যাই
সেখানে কেউ শুনতেই পাবে না আমরা কি বলছি
3.
আকাশে কে এতো কালি ছড়িয়ে দিলো
আমারতো ইচ্ছে ছিল আকাশে রঙ ছড়ানোর
4.
তোমার নিষ্ঠুরতা নিয়ে অভিযোগ করবো না
আমারই অশানত্দ মন, শানত্দি খোঁজে শুধুই
5.
তুমি যে পথে গিয়েছো সে পথের ধুলি, তুলে নিয়ে হাতে
উড়িয়ে দিয়ে বাতাসে বলি, তাকে আবার ফিরিয়ে আনো এই পথে
6.
আজকের রাতও আমার কেটে গেলো কালকেরই মতো
হাতে এলো না কোনও তারা তারা, তোমার মতো তারাও দূরেই থেকে গেলো
7.
জানি সময় বদলায়, মানুষও বদলায়
ইস্, এই রাতও যদি থেমে যেতো, তুমিও এমনই থেকে যেতে
8.
বেহুঁশ তুমি, আমার চোখকেই ভেবেছো মাধ্বী
রাত অনেক হয়েছে, এবার আমিই সাকী হয়ে যাই
তুমি আরও পান করো, যদি আবারও
ভুল করে চোখের পাতায় রাখো ভেজা ঠোঁট
9.
সবকিছু হারিয়েও বিশ্বাসের জমিতে একটু সবুজ থেকে যায়
নিঃসীম অাঁধারে টিমটিমে আলোকেই চাঁদ মনে হয়
10.
মোমজ্বলা বাগান, উদ্ভিন্ন চাঁদ, এমনকি সম্পূর্ণ রাতও আছে
শুধু কোথাও নেই ভোরের চিহ্ন
11.
বিষন্ন চোখই যদি তোমায় না ভাবায়
পারবে কি আমার কান্না তোমায় বিদীর্ণ করতে??
12.
ভালোবাসার বোধ যখন ছিল না, তখনও কেঁদেছি
এখন ভালোবাসতে শিখেছি, এখনও কাঁদছি
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



