somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বনমহুয়া
আমার যে সব দিতে হবে সে তো আমি জানি- আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা–

ভ্রান্তি-বিলাস (১)

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এত ভোরে ডোর বেলের শব্দে অনেক কষ্টে চোখ মেললো পার্থ।

- দুশ শালা কে এই সাত সকালে এমনে বেল বাজাইতেসে?

নিজের মনেই বিড় বিড় করে সে। বহু কষ্টে টলতে টলতে এগোলো সে দরজার দিকে। কালরাতে একটু বেশিই টেনে ফেলেছিলো। তার কি দোষ, এইভাবে সামিরার হাতে ধরা খাবে সে কি স্বপ্নেও তা ভেবেছিলো!

দরজা খুলতেই ভুত দেখার মত চমকে উঠলো সে। চোখের সামনে দাঁড়িয়ে আছে মূর্তীমান সামিরা। নিজের চোখকেও বিশ্বাস হয় না তার।চোখ কচলে ভালোভাবে তাকাতে চেষ্টা করে। সত্যিই সামিরা তো নাকি মাতলামী ঘোরে বুয়াকেই সামিরা দেখছে। নাহ সামিরাই তো। এত ভোরে তাও কালকের ফাইনাল ব্রেক আপের পর আবার সামিরা আসছে ! নাহ কোনো কিছুই মানে সে কোনো ঘটনার সাথেই কো রিলেট করতে পারে না। মাথা ঝিমঝিম করছে। সামিরা ওর বিধস্থ চেহারার দিকে বিস্মিত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সে অবাক হয়ে জিগাসা করে,

-তোমাকে এমন দেখাচ্ছে কেনো? কি হয়েছে?

পার্থ যেন ভীমরি খায়। আবার চোখ কচলায়। এটা সামিরাই তো ? নাকি সামিরার ভুত? কাল সিলভির সাথে রেস্টুরেন্টে ধরা খাবার পরে যে সব ঘটনা ঘটে গেলো এবং সামিরা রণ রঙ্গিনী মূর্তী ধারণ করে তুলকালাম বাঁধালো এবং শেষমেশ সাক্ষী সাবুদ সহযোগে ফাইনাল ব্রেক আপ। তারপর আজকে তার এভাবে ফিরে আসার কোনো কারনই খুঁজে পাওয়া যায়না। অনেক কষ্টে আমতা আমতা করে ভয়ে ভয়ে বলে পার্থ,

- তুমি এ অসময়ে? মানে এত সকালে!

সামিরা ততোধিক বিস্মিত হয়ে বলে,

-এত সকাল কোথায়? এখন তো ১১টা বাজে। আজ না আমাদের বসুন্ধরা সিনে প্লেক্সে ম্যুভি দেখবার কথা? ভুলে গেলে?

পার্থর চোখ বুঝি ঠিকরে বের হয়ে আসতে চায়। সামিরার মাথা মুথা ঠিক আছে তো! এইটা কেমনে হয়! তবুও সে যত টুকু সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করে । সামিরা বলে,

- আমি বসছি তুমি তৈরি হয়ে নাও।

সে ভেতরে ঢুকতে যায়। পার্থর আত্মা উড়ে যায় এইবার। ভেতরের যা অবস্থা সামিরা নিশ্চয় খুন করবে ওকে।

সে ভয়ে ভয়ে দরজা ছেড়ে সরে দাঁড়ায়। সামিরাকে বসতে বলে। সামিরা ওর রুমে ঢুকে ওর চেহারার চাইতেও বিধস্থ রুমটার দিকে বিমর্ষ চোখে তাকিয়ে থাকে। চারিদিকে সিগারেটের প্যাকেট, খাবারের উচ্ছিষ্ঠ, থালা গ্লাস ছড়ানো। ওকে আড়াল করে দক্ষ ম্যাজিশিয়ানের মত পার্থ বেডের একসাইডে রাখা ব্লাক লেভেলের বোতলটা বিছানার নীচে পা দিয়ে ঠেলে চালান করে দেয়।

বুকের মধ্যে গুড় গুড় করতে থাকে ওর। দেখে নাই তো সামিরা? এই মাইয়ার চোখ থাইকা তো একটা মাছিও পালাতে পারেনা। মাছি তো তবুও বড় প্রানী, অনুবীক্ষন যন্ত্র ছাড়াই এই মাইয়া ব্যাকটেরিয়ার শরীরের নিঁখুত বর্ণনা দিয়া দিতে পারবে অনায়াসে।

সে আড়চোখ তাকায় সামিরার দিকে। কিন্তু সামিরা এমনই উদাস ভঙ্গিতে বসে আছে । মনে হয় আজকে খেয়াল করে নাই। দ্বিধা-দ্বন্দ সত্বেও এক ফোটা আশা জমে থাকে পার্থের হৃদয়ে। সে তৈরী হতে রুম থেকে বেরিয়ে যায়।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৯
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×