শুনেছো নাকি এমন দেশে , টাকা যেথায় গাছে ধরে,
সেথায় নাকি মানুষরা সব ঘুমায় টাকার বালিশ করে,
তাদের নাকি শক্তি এমন খালি হাতে নয়তলা ঘর,
গুড়িয়ে ফেলে ধুলোর মত এমনি তর আজব শহর।
হাজার হাজার মরলে মানুষ গুনতে তারা পারেনাকো,
নিজের ছেলে চোট যদি পায়, কে কোথায় রে পুলিশ ডাকো
কায়কোবাদ আর বাবুর মত লোকরা সেথায় ঠাই পেলো না,
চুলো চুলি থামেনি তাও মন্দ স্বভাব আর গেল না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


