
"যদি দৌড় দাও, তুমি মৃত। যদি থাকতে চাও, তবুও তুমি মৃত।" এই ট্যাগলাইন নিয়েই ঈশ্বরের শহর নামের ছবিটি। ব্রাজিলের "রিও ডি জানিরিয়ো" শহরে সন্ত্রাসের রাজত্বে দুই শিশু বেড়ে উঠা নিয়ে এ ছবির কাহিনী। যার একজন হয়ে উঠে ফটোগ্রাফার, আরেকজন ড্রাগডিলার। Fernando Meirelles এবং Kátia Lund পরিচালনায় পর্তুগিজ ভাষার এই ব্রাজিলিয়ান ছবিটি দেশে ২০০২ সালে এবং সারাবিশ্বে ২০০৩ সালে মুক্তি পায়। ১৯৬০ - ১৯৮০ এর তৎকালীন সময়কালের সন্ত্রাসের প্রেক্ষাপট নিয়ে ছবিটি নির্মিত। ছবির দুই চরিত্রের একটি হলো ফটোগ্রাফার রকেট, সম্পূর্ণ ছবিটিই তার ভিউপয়েন্ট থেকে বর্ণিত হয়েছে। রকেট একজন জেলের ছেলে, থাকে "রিও ডি জানিরিয়ো" এর একটি বস্তিতে। বস্তির এই ড্রাগ, সন্ত্রাসকবলিত অবস্থা থেকে উঠে আসার এক অবিশ্বাস্য কিন্তু সত্যিকার কাহিনীই এই ছবিতে প্রতিফলিত হয়েছে। ছবিটি শুধুমাত্র ব্রাজিলে ১০ মিলিয়ন, আমেরিকায় ৭ মিলিয়ন এবং সারাবিশ্বে ২৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করে। রোটেন টমেটোতে ৯৩% ব্যবহারকারী ধনাত্বক সমালোচনা পায়, আই এম ডি বি এর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২৫০ চলচ্চিত্রের মধ্যে ছবিটি ১৭তম স্থান দখল করে আছে, এম্পায়ার মেগাজিন ছবিটিকে সর্বকালের সেরাদের মধ্যে ১৭৭তম হিসেবে নির্বাচিত করে, টাইমস পত্রিকা তাদের "সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র" নামক তালিকায় ছবিটি অন্যতম। সন্ত্রাস, বর্বরতা, আর কিছুক্ষেত্রে নগ্নতার জন্য ছবিটি শিশুদের জন্য প্রযোজ্য না। ছবিটি অস্কারের জন্য মনোনিত হয়। আমার দেখা অন্যতম সেরা ছবির মধ্যে একটি এই ছবিটি, হাতে সময় থাকলে ছবিটি দেখতে ভূলবেন না।
হাই রেজুলিউশন পোস্টার: Click This Link
আই এম ডি বি প্রোফাইল: http://www.imdb.com/title/tt0317248/
আই এম ডি বি ২৫০ সেরা ছবির তালিকা: http://www.imdb.com/chart/top?tt0317248
উইকিপিডিয়ায় ঈশ্বরের শহর: http://en.wikipedia.org/wiki/City_of_God_(film) .
ডাউনলোড করুন মুভিটি:
টরেন্ট: http://www.mininova.org/tor/175765
রেপিডশেয়ার: Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

