somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রামের কিছু তরুণের অনলাইন বাংলা রেডিও "রেডিও অথৈ"

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"২৪ ঘণ্টার বাংলা অনলাইন রেডিও" স্বপ্নটা হাঁটছিল সদ্য উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পিপুন বড়ুয়ার হাত ধরে। কাছের কয়েকজন বন্ধুকে জানান তাঁর ইচ্ছের কথা। তাঁরাও এককথায় সায় দেন। মনের জোর বেড়ে যায় পিপুনের। অবশেষে এক হন স্বপ্নবান এ তরুণেরা। ২০১১ সালের ৭ জুন শুরু হয় ‘রেডিও অথৈ’ নামের বাংলা অনলাইন রেডিওর পরীক্ষামূলক সম্প্রচার। এর এক মাস পর ৭ জুলাই আনুষ্ঠানিক যাত্রা শুরু।
এ স্বপ্নের বীজ অঙ্কুরিত হলো কীভাবে? শুনুন পিপুনের মুখে, ‘২০১১ সালের শুরুর দিকের কথা। তখন চলছে বিশ্বকাপ ক্রিকেটের উত্তেজনা। সে সময় বিশ্বকাপ নিয়ে নিজের এলাকায় একটি অনুষ্ঠান করার উদ্যোগ নিই।
‘অনলাইন রেডিও পার্টনার হওয়ার জন্য আমন্ত্রণ জানাই ঢাকার একটি অনলাইন রেডিও চ্যানেলকে। কিন্তু তাঁরা রাজি হয়নি। পরে কোনো রেডিও পার্টনার ছাড়াই আয়োজন করি অনুষ্ঠান। এর পর থেকেই মাথায় আসে একটি অনলাইন রেডিওর পরিকল্পনা। যে রেডিও কথা বলবে তারুণ্যের এবং দেশের।’
পিপুনের বন্ধু মামুনুর রহমান। বন্ধুর উদ্যোগের সঙ্গে একাত্ম হয়ে হাত বাড়ান সহযোগিতার। আরেক বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান প্রথম বর্ষের ছাত্র সৈকত সুশীল—বন্ধুর আমন্ত্রণে শুরু থেকেই যুক্ত। আর ইস্পাহানী পাবলিক কলেজের দ্বিতীয় বর্ষে পড়ুয়া মইনুল হাসানের আগে থেকেই ইচ্ছে ছিল রেডিওতে কাজ করার। সে ইচ্ছে বাস্তবে রূপ নিয়েছে এখন। তবে এখনো নিজেদের জমানো টাকায় কার্যক্রম চলছে তাঁদের। দৃঢ় বিশ্বাস, দ্রুত লাভের মুখ দেখবেন।
শুরুটা পিপুন, মামুন, সৈকত ও মইনুলের হাত ধরে। তাঁরাই শুরু করেন রেডিও অথৈয়ের কার্যক্রম। শুরুতেই এক হাজার টাকায় সার্ভার কেনা হয়। এরপর রেডিও সম্প্রচারের জন্য নেওয়া হয় সাউটকাস্ট সার্ভার, হেডফোন, সুইচবোর্ড অন্যান্য যন্ত্রপাতি। ওয়েব ডিজাইনের কাজ জানা পিপুন নিজেই ডিজাইন করেন ওয়েবসাইটের। স্লোগানে লেখেন, ‘কথায় গানে, প্রাণের টানে...’।
রেডিও অথৈয়ের দলে এখন যোগ দিয়েছেন আরও কয়েকজন বন্ধু। পরিবারের নতুন সদস্যরা হলেন আরিফ খন্দকার, ওয়াহিদ তাহসিন, রফিক হোসাইন, আকরাম উদ্দিন, নিশাত সুলতানা, রাজিয়া সুলতানা ও নুসরাত শারমিন।
পাশ্চাত্যের আগ্রাসনে দেশীয় সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। কমে গেছে বাংলা গানের প্রচলন। বিশেষ করে তরুণদের বাংলা গানে আগ্রহ নেই। তাই তাঁরা শুধু বাংলা গান নিয়েই কাজ করতে চান। বলছিলেন রেডিও অথৈয়ের প্রধান নির্বাহী পরিচালক পিপুন বড়ুয়া।
অনলাইন রেডিওর কাজ পড়ালেখায় কোনো ব্যাঘাত করছে না তো? সবাই এক সুরে বলেন, ‘আমরা পড়ার ফাঁকে এসব করছি। এতে পড়ার কোনো ক্ষতি হচ্ছে না।’
রেডিও অথৈ বর্তমানে রয়েছে ২৪ ঘণ্টার সম্প্রচারে। উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সকাল ছয়টা থেকে ১০টা ঊষার রবি, প্রতিদিন বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত বন্ধু আড্ডা ও মাস্তি, বেলা তিনটা থেকে সাতটা আড়াই অক্ষর, সন্ধ্যা সাতটা থেকে ১০টা অনির্ধারিত অনুষ্ঠান।
রেডিওটি মোবাইলে সম্প্রচারের জন্য বানানো হচ্ছে জাভা সফটওয়্যার। তবে বর্তমানে নকিয়া ইন্টারনেট রেডিওতে শোনা যায় রেডিও অথৈ, রেডিওটিতে টিউন করতে চাইলে ক্লিক করতে হবে http://www.radioathoi.com ওয়েবসাইট। কার্যালয়: ব্লক-এল, প্লট-৩২, কৈবল্যধাম আবাসিক এলাকা, বিশ্বকলোনি, খুলশী, চট্টগ্রাম।

লিখেছেন: শিহাব জিশান
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×