somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র "কিস্তিমাত" দেখার অভিজ্ঞতা

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সপরিবারে Blockbuster Cinemas এ দেখে এলাম 'কিস্তিমাত'। ভাঁড়ামো এবং over-acting এ ভরপুর একটা সিনেমা। নতুন বোতলে পুরাতন মদ আর কতকাল গেলাবেন আমাদের চলচ্চিত্রকারেরা? আমরা হলে অর্থ ও সময় ব্যয় করে মুভি দেখতে যাই একটু বিনোদন পাবার আশায়। সেখানে বিনোদন দূরে থাকুক, বিরক্ত করা কি এক ধরনের প্রতারণা নয়? আজ হলের বেশিরভাগ দর্শক মুভি শেষ হবার ২০ মিনিট আগেই হল ছেড়ে চলে যায়।



এবার আসি মুভির কাহিনীতে। দু-একটি ত্রুটি থাকলেও সেটা মেনে নেয়া যেত। কিন্তু যে মুভিতে পুরো কাহিনী টাই নড়বড়ে সেখানে সব ত্রুটির ব্যাখ্যা করাও কঠিন। আমি কয়েকটি উল্লেখযোগ্য অংশ আপনাদের সামনে তুলে ধরছি।

# ছবির শুরুতেই দেখানো হয় নায়ক একটি মেয়েকে বাঁচায়। মেয়েটি তাকে ভাই বলে সম্বোধন করে। পরবর্তীতে দেখা যাই সেই মেয়েটিই নায়কের হারিয়ে যাওয়া বোন। বাবা ছিলেন সৎ পুলিশ অফিসার, যার খুনের বদলা নেয় ছেলে।
এটি সেই কাহিনী যা দিয়ে পূর্বে চলচ্চিত্র তৈরি হয়েছে অসংখ্যবার।

# সবাই জানতো নায়কের মা-বোন এক্সিডেন্টে মারা যায়। কিন্তু পরে দেখানো হয় তারা জীবিত। কিভাবে গাড়িতে ফিস্ফোরন হয়ে খাদে পড়ে যাবার পরে তারা বেঁচে গেল সেটা দেখানো হয় নি।

# তুমুল গোলাগুলি চলছে নায়ক-নায়িকা বনাম ভিলেনের দলের। এর মাঝে কথা নেই বার্তা নেই, শুরু হল গান। পুরো হলের দর্শক ঐ মুহূর্তে অট্টহাসিতে ফেটে পড়ে।

# মুভির শেষ অংশে ফাইনাল মারামারি। বাংলা মুভির সিলেবাস অনুসরন করে মারামারি শেষ হবার ঠিক পরেই পুলিশের আগমন।

এরকম আরো অসংখ্য উদাহরণ আমি দিতে পারব। সংলাপ আর অভিনয় ছিল প্রচন্ড মাত্রায় যাচ্ছেতাই। শুভর সংলাপে 'হিরক রাজার দেশে' ছবির মত ছন্দ মিলিয়ে বলার চেষ্টা লক্ষ্য করা যায় কিন্তু তা উপভোগ্য ছিল না।

এতকিছুর মাঝে মুভিটির যে দিকগুলো ভালো লেগেছে তা বলি। ক্যামেরার কাজ ও ফিল্মের কালার কম্বিনেশন ভালো ছিল। দুটি গান ভালো লেগেছে।

সবশেষে, ছবিটির পেছনে যারা কাজ করেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। মৌলিক গল্পে ছবি নির্মাণ করুন, দর্শকদের নতুন কিছু দিতে চেষ্টা করুন। এধরনের মুভি করে হয়তো মুনাফা ঠিকই পাবেন, কিন্তু এই ধরনের চলচ্চিত্রের গল্প ভবিষ্যতে কেউ স্মরণ করবে কিনা সন্দেহ। এভাবে বাংলা ফিল্ম ইন্ডাষ্ট্রির উন্নতি সম্ভব নয়। অন্য দেশগুলোকে দেখে শিখুন। ধন্যবাদ।।

(এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। অনুগ্রহ করে কেউ আক্রমনাত্নক কমেন্ট করবেন না।)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×