somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাথমিক শিক্ষক আন্দোলন

১৭ ই মে, ২০১২ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাকরি সরকারিকরণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা বুধবার রাতে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর আশ্বাসে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিলেও তাদের একটি অংশ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারাই বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে এই ‘আল্টিমেটাম’ দেন সরকারকে।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সদস্য সচিব আব্দুর রহমান বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব শিক্ষকের সমর্থন নিয়েই নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।”

“৩১ মের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমাদের দাবি মেনে নেওয়া না হলে ১৬ জুন থেকে দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হবে,” বলেন এই শিক্ষক নেতা।

তেমন পরিস্থিতির সৃষ্টি হলে শিক্ষার্থীদের যে ক্ষতি হবে তার দায়ও সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ার করেন বাচ্চু।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা চাকরি সরকারিকরণের দাবিতে গত সোমবার দ্বিতীয় দফায় আন্দোলন শুরু করেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করতে গিয়ে শাহবাগে পুলিশের বাধায় পড়েন তারা। এ সময় পুলিশের লাঠিপেটায় আহত হন কয়েকজন শিক্ষক।

তাদের মধ্যে আজিজুর রহমান নামের আহত এক শিক্ষক মঙ্গলবার ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিয়ে রাতে জামালপুরে ফেরার পথে মারা যান।
এরপর শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিলে বুধবার বিকালে আলোচনার প্রস্তাব নিয়ে সেখানে যান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর ব্যক্তিগত সহকারী রূপম কান্তি শীল। সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে আলোচনায় বসেন আন্দোলনরত শিক্ষক নেতারা।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ও সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদারের সঙ্গে ‘ফলপ্রসূ’ ওই আলোচনার পর শিক্ষক নেতারা আন্দোলনের কর্মসূচি স্থগিতের ঘোষণা দিলেও সাধারণ শিক্ষকরা তাতে আপত্তি জানান। বৃহস্পতিবার সকালে আবার শহীদ মিনারে অবস্থান নেন তারা।

একই দাবিতে গত ২১ থেকে ২৭ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ, অবস্থান ধর্মঘট, অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষক।

গত ১৫ ও ১৬ জানুয়ারি দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ধর্মঘটও পালন করেন শিক্ষকরা। এছাড়া ১৭ থেকে ১৯ জানুয়ারি পালন করেন কর্ম বিরতি।

আমি এত বেশি পেচালের পুরা বিরোধী।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×