মিয়ানমারের আরাকান থেকে বিতাড়িত বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে কথাসাহিত্যিক স্বকৃত নোমানের এবারের উপন্যাস 'বেগানা'। দেশহীন, ভিটেমাটিহীন, উদ্বাস্তু, উন্মূল একটা জাতিগোষ্ঠী রোহিঙ্গা। আরাকানে মগ-রাখাইন গোষ্ঠীর প্রাধান্য প্রতিষ্ঠার জন্য রোহিঙ্গাদের ওপর চলে রাষ্ট্রীয় নিপীড়ন। ধর্মীয় ভেদাভেদ আর জাতিগত বিদ্বেষে বিপর্যস্ত এই জাতিকে পূর্বপুরুষের বসতভিটা থেকে উচ্ছেদ করে প্রত্যাবাসন করা হয় রাখাইনদের। চলে লুণ্ঠন, অপহরণ, ধর্ষণ, হত্যা এবং গুঁড়িয়ে দেয়া হয় তাদের উপাসনালয়গুলো।
দমন-পীড়নে অতিষ্ঠ হয়ে গত শতকের শেষের দিকে রোহিঙ্গাদের একটি কাফেলা একদ- শান্তির আশায় এক অনাবিল সুখকর ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে আর নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে আসে। কিন্তু এখানে এসে তাদের স্বপ্ন ভঙ্গ হয়, শান্তির নাগাল পায় না তারা। এখানেও শিকার হয় বঞ্ছনা, লাঞ্ছনা এবং জাতিগত বিদ্বেষের। প্রকৃতার্থে 'বেগানা' একটি মানবিক কাহিনী। লেখক তার দক্ষ হতে এঁকেছেন একটি নিরন্ন, অসহায়, বঞ্ছিত জাতির সুখ-দুঃখ, আশা-হতাশা, প্রেম-অপ্রেম, স্বপ্ন ও স্বপ্নভঙের ইতিবৃত্ত। ব্যক্ত করেছেন সর্বমানবের সম্মিলিত সংগীত-উৎসবে পুরো পৃথিবী মুখরিত হওয়ার আশাবাদ। বলেছেন, সব মানবের কণ্ঠে ধ্বনিত হোক মহামতি বুদ্ধের পবিত্র বাণী : 'অহিংসা পরমধর্ম, জীবহত্যা মহাপাপ।' পড়তে পড়তে আবেগে আন্দোলিত পাঠক তীব্র কান্না রুদ্ধ করে রাখতে পারে না কিছুতেই। অনবদ্য এই উপন্যাসটি প্রকাশ করেছে বিদ্যাপ্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। এবারের একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে বইটি।
আলোচিত ব্লগ
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন
বেকার গ্র্যাজুয়েটের ২০ হাজার, গার্মেন্টস শ্রমিকের ৩০ হাজার- অর্থনীতির এই বৈপরীত্যের জবাব কে দেবে?
বেকার গ্র্যাজুয়েটের ২০ হাজার, গার্মেন্টস শ্রমিকের ৩০ হাজার- অর্থনীতির এই বৈপরীত্যের জবাব কে দেবে?
দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে, সীমিত আয়ে সংসার চালানো অসম্ভব- এ বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। দেশে শিক্ষিত... ...বাকিটুকু পড়ুন
তোমাকে দেখতে বড় ইচ্ছে করে

তোমাকে শুধু একটিবার দেখতে বড় ইচ্ছে করে
ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিলাম
বন্ধ চোখের অন্ধকারে তোমায় যেন দেখতে পেলাম
জড়িয়ে নিলে ইচ্ছে ঘুড়ি
আলতো হাতের মৃদু ঘায়ে ছিড়লো সূতো পথ হারাল
তোমার কাছে রয়ে গেল
দৃষ্টিপ্রদীপ... ...বাকিটুকু পড়ুন
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন
আফগানিস্তানে একজন বেগম রোকেয়া কোনোদিন জন্মাবে ?

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।