এ দেহ কোথায় রাখি
সাইকেল জীবন – ঘূর্ণায়মান
পেঁজা তুলোর উড়ছে
আমার চুন সুরকির ঘর
আদমশুমারি করে আর কি লাভ
একটা মানুষের শরীর
ঝলসানো মাংসের উপর চৈত্রের রোদ
নিরবে দাঁড়িয়ে দেখি বিনায়িত লাস্য
ধ্বংসের পোড়া ইট স্বাক্ষী
আঁকড়ে রাখা কবর উড়ছে
এ দেহ কোথায় রাখি হে দক্ষ পূজারি
নতজানু নীতিতে ফুট ফরমায়েশ করেছি অনেক
এখন নখ খুঁটে বের করছি দীর্ঘশ্বাস
দেহ ভর্তি বিষ গুলতি
আত্মচিৎকার শোনে না কেউ আর।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




