somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেমানুষী : হীরকদাকে 'ধন্যবাদ' কিন্তু কেন?

২০ শে ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হীরকদা সর্বোচ্চ ব্লগার হওয়ার পর ব্যপক হারে পোস্ট করা শুরু করেছিলেন, যাতে তার আসনটি অন্য কেউ ছিনিয়ে নিতে না পারে । যাই হোক, অবশেষে তিনি মাথার ঘাম পায়ে ফেলে সেঞ্চুরী করতে সমর্থ হয়েছেন এবং এ কারনে অনেকেই ( নাকি সবাই? ) তাকে শুভেচ্ছা জানিয়েছেন । যারা শুভেচ্ছা জানিয়েছেন তারা হয়তো হীরকের লেখা নিয়মিত পড়েন বা তার ভক্ত । আবার অনেকেই হয়তো ঠিকমত পড়েই না ( আমার মত ) ।

মুখফোড়ের বক্তব্যকে সমর্থন করে আমিও তাকে ছেলেমানুষ বলেছি ( এবং আমি মনে করি সেটা খুবই মজার হয়েছিল ) এবং তাকে কোন ধন্যবাদই দেইনি । এজন্য দাদা বোধহয় সামান্য মনখারাপও করেছিলেন, কারন তিনি আমার কাছে তার ধন্যবাদ দাবী করেছেন ।

তার ধন্যবাদ চাওয়ার স্টাইল দেখে আমার ক পরিচিত পিচ্চির কথা মনে পড়ে গেল । সেই পিচ্চির বাসায় গেলেই তার মুখে প্রথম যে কথাটি শুনতে হত তা হল - আজকে তো আমার জন্মদিন, গিফট কই? ছিহ ছিহ, দাদার সাথে পিচ্চি বাচ্চার তুলনা করলাম?হীরকদা মাইন্ড কইরেন না ;-)

আমি হীরকদাকে ধন্যবাদ জানাইনি তার অনেক কারনই আছে, তার মধ্যে মূল কারনটি হচ্ছে আমি তার একটা লেখাও ঠিকমত পড়িনি । তার লেখা আমার মোটেও ভালো লাগেনা । আশা করি অন্য কারনগুলো না দিলেও চলবে? ঐযে একটা কৌতুক আছে না, সেনাপতি কামান দাগেনি দেখে যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হলেন রাজা । জবাবদিহিতার জন্য সেনাপতিকে ডাকা হলে সেনাপতির বিনীত উত্তর- আমার কামান না দাগানোর পেছনে 101টা কারন আছে, তার ভেতর প্রথম কারনটা হচ্ছে, বারুদ ভেজা । এখন বলেন, যার লেখা আমার ভালো লাগে না তাকে আমি কি করে ধন্যবাদ দেই?

আপনি একজন সর্বোচ্চ ব্লগার হওয়ার পরেও কান্ডজ্ঞানহীন মন্তব্য করেন তাতে আফসোস করা ছাড়া আর কোন উপায় থাকে না। এইযে সেদিন আপনি মাসুদা ভাট্টির ব্লগে বোরকা পড়া মেয়েদেরকে কটাক্ষ করলেন ।আমার ব্লগেও ফাইজলামি করেছেন আর সেজন্য আমার বিরক্তবোধেরও কারন হয়ে দাড়িয়েছিলেন । আবার আপনার কিছু পোস্টে আপনি নিজের যুক্তি ঠিকমত দাঁড়া করাতে পারেননি ।'জেহাদী ইমাম.......' পোস্টটিতে আপনাকে লেখাটি সম্পর্কে অনেকে জানতে চেয়েছে কিন্তু আপনি তাদেরকে সঠিক উত্তর প্রদানে ব্যর্থ হয়েছেন । যদি কোন বিষয় সম্পর্কে পুরোপুরি নাই জানেন তাহলে লিখতে যান কেন? এতে করে তো যারা ঐ বিষয় সম্পর্কে অজ্ঞ তারা তো আপনারটাই বিশ্বাস করে বসে থাকবে ।

হীরকদা, আপনি আমার লেখাটায় মনে কিন্তু মন খারাপ কইরেন না , পুরোটাই একটা ছেলেমানুষী কাজকারবার । আপনি ত্রিশোর্ধ যুবক ( আমার ধারনায় ) হয়ে যদি এতসব ছেলেমানুষী করেন তাহলে আমি আর ছেলেমানুষী করা থেকে বাদ যাই কেন? আমার তো ছেলেমানুষী করারই বয়স :-))

: আমি হীরকদার কোন লেখা পুরোটা না পড়লেও আমার এই লেখাটি লেখার জন্য উনার প্রায় অনেকগুলো পোস্টই ( যেগুলোর শিরোনাম দেখে আমার কাছে মনে হয়েছে ভালো লেখা ) আমার পড়তে হয়েছে । আর এ জন্য উনার সবের্ামোট হিটের সংখ্যাও বেড়ে গেছে । এটার জন্য কি আমি ধন্যবাদ পেতে পারি দাদা?? [ জোক করলাম :))]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

গ্রেইস

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা মে, ২০২৬ রাত ২:০৯


এরা সাড়ে তিনফুট থেকে চারফুট দীর্ঘ,ছোট খাটো,পাতলা গড়ন বিশিষ্ট। চোখগুলো খুব বড়, নাক দৃশ্যমান নয়,ত্বক ছাই বর্ণের,অমসৃণ এবং কুঁচকানো। উন্নত প্রযুক্তি সম্পন্ন। পুরোই... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের একটি জনপ্রিয় নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। ভাড়াটে খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে... ...বাকিটুকু পড়ুন

×