।
দিনের অর্ধেকটাই আমার কেটে যায় ঘুমিয়ে (দুপুর 12.00পর্যন্ত )। ঘুম থেকে উঠেBreakfast + lunch সেরে নিয়ে টিভি রুমে যাই । রিমোট নেয়ার chance পাইলে টিভি দেখি আর তা না হলে computer । এর ফাঁকে ফাঁকে চলে গোসল, নামাজ, আতিয়ার H.W. এর কাজ । বিকেলে আতিয়াকে ঘুম পাড়ানোর ছলে আরো কিছুক্ষণ ঘুমিয়ে নিই ।
প্রতিদিন সন্ধ্যায় লোডশেডিং এর কবলে পড়তে হয় বিধায় ঐ সময়টায় সবাই খাওয়ার টেবিলে বসে আড্ডা দেই । আড্ডার বিষয়বস্তু এককদিন থাকে একেকটা । যেমন কালকের আড্ডায় বাসায় বানানো ঝাল মুড়ি খেতে খেতে নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা চলল
।
আর রাতের খাওয়া শেষে প্রধান লক্ষ্য থাকে computer দখল করা কিন্তু অধিকাংশ সময়ই বড় ভাইদের ঝাড়ি খেয়ে আর বসা হয় না । কি আর করা তখন মোটা একটা বই নিয়ে ( অবশ্যই গল্প/উপন্যাস ) বিছানায় যাওয়া ছাড়া আর কোন কাজ থাকে না
। তারপর আবার সেই একই দিনের পুনরাবৃত্তি ।
তবে মাঝে মধ্যেই বিকেলের দিকে বাইরে যাওয়া হয় । মানে আমার বড় ভাইকে একটু তেল মারলেই কোথাও না কোথাও বেড়াতে নিয়ে যায় । নয়তো আতিয়াকে নিয়ে আমিই টুকটাক জিনিস কেনার বাহানা করে কোন শপিং মলের উদ্দেশ্যে বের হই ।
এভাবেই কেটে যায় আমার ক্লান্তিকর একেকটা দিন ........
ছবি : ইন্টারনেট
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



