আমার বন্ধু বান্ধবদের অনেকেই হুজুর, মাদরাসা পড়ুয়া। তারা অনেকেই জানে না, ব্লগ কি। কিন্তু মাঝে মধ্যে তাদের কাছে নিজেকে ব্লগার পরিচয় দিতাম গর্ব করে, অনেকেই অবাক হত, যারা বুঝত না তারা ভাবত ইন্টারনেট জগতের হয়ত বড় কিছু, তারপরে ও একটা মুডে থাকতাম। শাহবাগ আন্দোলন শুরু হল, ব্লগ সম্পর্কে অনেকেই জানতে শুরু করল। এবং মিডিয়ার কল্যানে এর নাড়ী-নক্ষত্র সবই জেনে গেল। এবার শুরু হল ব্লগ নিয়ে তাদের নাক ছিটকানো, ব্লগার মানেই নাস্তিক আরো অনেক কিছু।
সাধারন আলেম সমাজ, কওমী আলেম উলামা তারাও আদর্শিক ভাবেই কঠিন ভাবে জামাত বিরোধী তারপরও তারা শাহবাগের আন্দোলনের সাথে একত্বতা ঘোষনা করতে পারছে না গুটি কয়েক নাস্তিকদের জন্য। এ সমস্ত নাস্তিক গুলোই সাধারন মুসলমানদের ইসলামকে, নবীকে, ইসলামের বিধি-বিধানকে গালিগালাজ করে চরম ভাবে ক্ষেপিয়ে তুলেছে, তারাই এখন শাহবাগের আন্দোলনকে নাস্তিক্যবাদের আন্দোলন মনে করছে। অথচ জামাত-শিবির নিষিদ্ধ করতে গনসচেতনতা সৃষ্টির জন্য আলেম সমাজের ভুমিকা অনেক অনেক
এবার আজকের সারাদিনের কয়েকটি ফটো দিলাম
আমাদের ব্লগ গুলো কোন দিকে যাচ্ছে........।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


