চার সিটি তে ৪-০ পরাজয়ের পর আওয়ামীলীগ কোন ভাবেই এটা ৫-০ করতে চায় না। এজন্য গাজীপুরে যা যা দরকার সবই তারা করছে।

খবরে প্রকাশ ৫৭টি ওয়ার্ডের ৫৭ জন এমপি কে দায়িত্ব দেয়া হয়েছে। এবং তাদের অলরেডি লাল কার্ড দেখানো হয়েছে। জিততে না পারলে সামনে মনোয়ন হারাবে।

যত কৌশল প্রয়োগ দরকার সবই করছে, শেষ চেষ্টায় যদি রক্ষা পায়। এজন্য যে হেফাজত কুরান পুরিয়েছে, রাতের অন্ধকারে যাদের উপর ইতিহাসের নৃশংস গনহত্যা চালানো হয়েছিল তাদের নাম ব্যবহার করে মাঠে উলামালীগ থুক্কু উালামায়ে ছু নামানো হয়েছে। উালামালীগ, ফরীদ উদ্দীন মাসউদ গংরা মাঠে থাকবে এতে সমস্যা হওয়ার কথা না। কিন্তু তারা এবার হেফাজতের নাম ব্যবহার করে প্রচারনা চালাচ্ছে।

সাধারন হেফাজত সমর্থকদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। সাধারন ধর্মপ্রাণ মুসলমানদের কাছে গিয়ে বলছে আমি হেফাজতের অমুক জেলার উপদেষ্টা, অমুক থানার আমীর। খবরে প্রকাশ, ১৪ দল সমর্থক প্রার্থী আজমতউল্লাহ ও তার প্রচারকারীরা দাবি করেছেন হেফাজতে ইসলামের স্থানীয় নেতাকর্মীরা তাদের সঙ্গে রয়েছেন। কয়েকজন নেতা তাদের পক্ষে প্রচারণায়ও অংশ নিয়েছেন। কিন্তু বিষয়টি অস্বীকার করে হেফাজতে ইসলামের গাজীপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান বলেন, হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরকারদলীয় প্রার্থী তথা আজমতউল্লাহর পক্ষে যাওয়ার প্রশ্নই আসে না। যারা আমাদের জিকিররত অবস্থায় গুলি করে, পায়ে পিষে, গ্রেনেড ছুড়ে হত্যা করেছে—তাদের পক্ষে কখনোই হেফাজতের কর্মীরা কাজ করতে পারেন না। হেফাজতে ইসলামের জেলা শাখার নেতারা ১৮ দলীয় জোট প্রার্থী অধ্যাপক এম এ মান্নানের পক্ষেই আছেন। তারা নিয়মিতভাবে টেলিভিশন মার্কার পক্ষে জনসংযোগ ও নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। হেফাজতের গাজীপুর জেলার যুগ্ম সম্পাদক ফয়জুল্লাহ, প্রচার সম্পাদক মোখলেছুর রহমান, আইনবিষয়ক সম্পাদক আবদুল মান্নান, জেলা কমিটির সদস্য শাহ আলম, বাসন ইউনিয়নের সভাপতি নিজামউদ্দিন, কাউলতিয়া ইউনিয়নের সহ-প্রচার সম্পাদক জহিরুল আমিনসহ সবাই নিয়মিতভাবে ১৮ দলীয় জোটের পক্ষে কাজ করছেন।