somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্টারনেটে ‘চুদুরবুদুর’ আগ্রাসন

০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাতীয় সংসদের পর এবার প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশের জাতীয় ওয়েব পোর্টাল এবং ই প্রথম আলো ও আমার দেশের ওয়েবসাইট দেখা যাচ্ছে চুদুরবুদুর নামের ওয়েবসাইটের বিভিন্ন ডোমেইন ঠিকানা থেকে।



এর মধ্যে chudurbudur.net এ দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.pmo.gov.bd এর প্রতিলিপি (আইফ্রেম)। আর chudurbudur.org এ ব্রাউজ করলে বাংলাদেশের জাতীয় ওয়েবপোর্টাল bangladesh.gov.bd দেখা যাচ্ছে।

এছাড়া chudurbudur.tk তে ই-প্রথম আলো ও mahchudurbudur.tk আমার দেশের অনলাইন সংস্করণ দেখা যাচ্ছে।

এর আগে গত ২৫ জুন chudurbudur.com এ জাতীয় সংসদের ওয়েবসাইট parliament.gov.bd দেখা যাওয়ার পর বিটিআরসির সহযোগিতায় বাংলাদেশ থেকে তা দেখা না যাওয়ার ব্যবস্থা করে সংসদ সচিবালয় । কিন্তু সোমবার chudurbudur.us ও chudurbudur.info ব্রাউজ করলেও ফের সেই সংসদের ওয়েবসাইটেরই প্রতিলিপি দেখা যাচ্ছে।

এ বিষয়ে কথা বলতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও সংসদ সচিবালয়ের সচিব মাহফুজুর রহমানের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ ফোন ধরেননি।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এ বিষয়টি দেখছি। পরীক্ষা-নিরীক্ষার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”

গত ৯ জুন সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনার সময় বিএনপির সংরক্ষিত আসনের সদস্য রেহানা আক্তার রানু তার বক্তব্যে ‘চুদুরবুদুর’ শব্দটি ব্যবহার করেন।

তিনি ওই দিন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে বলেছিলেন, “তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুরবুদুর চইলত ন।”

ফেনীর বাসিন্দা রেহানা তার অঞ্চলের ভাষায় সরকারকে হুঁশিয়ার করলে সরকারি সদস্যরা তীব্র প্রতিবাদ করেন। হুইপ আসম ফিরোজও রানুর বক্তব্যকে ‘অশোভন’ আখ্যা দিয়ে এক্সপাঞ্জের দাবি জানান।

এর চার দিনের মাথায় গত ১৩ জুন গোড্যাডি ডটকমের মাধ্যমে ‘চুদুরবুদুর ডটকম’ নিবন্ধন করা হয় দুই বছরের জন্য। সেখানে নিবন্ধকের নাম দেখানো হয় ‘বাংলাদেশ পার্লামেন্ট’। পাশাপাশি একটি ‘অস্তিত্বহীন’ মোবাইল নম্বরও সেখানে দেয়া হয়।

ওয়েবসাইট রেজিস্ট্রেশনের তথ্য সম্বলিত একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেখা যায়, চুদুরবুদুরের সঙ্গে ডটকম, ডটনেট, ডটওআরজি, ডটইনফো, ডটইউএস-এর ডোমেইনও কেনা হয়েছে।
একেএম রহমান নামে এক ব্যক্তি chudurbudur.us ও chudurbudur.net নামের ডোমেইন দুটি কিনেছেন। তার ই-মেইল আইডি [email protected]।

গত ২৫ জুন নিবন্ধন নেয়া এ দুটি ওয়েবসাইটের নিবন্ধনের তথ্যে একেএম রহমান পরিচয় দেয়া ওই ব্যক্তি যুক্তরষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি ঠিকানা ব্যবহার করেছেন।

একইদিন chudurbudur.org ডোমেইন ঠিকানাটি একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুই বছরের জন্য কেনা হয়েছে। তবে এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আরিজোনা অঙ্গরাজ্যের একটি ঠিকানা।

একেএম রহমানের নামেই গত ২৭ জুন দুই বছরের জন্য নিবন্ধন নয়া হয়েছে chudurbudur.info ঠিকানাটি।

এই চারটি ওয়েবসাইটের হোস্টিং করা হয়েছে ns51.DOMAINCONTROL.COM ও ns52.DOMAINCONTROL.COM নামের দুটি সার্ভারে।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×