somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ব্যর্থ প্রেম........

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাহি ছেলেটা দীর্ঘক্ষন তানিয়ার বন্ধ সিমে কল দিচ্ছে তো দিচ্ছেই । যদিও জানে তার কলটি তানিয়ার মোবাইলে ঢুকছে না বা সে আদৌ জানবে না মাহির কলের ব্যাপারটা। তারপরও মাহী কল দিচ্ছে। তার প্রিয় মানুষটির সাথে কথা বলার আশায়। মাহী তানিয়াকে অনেক অনেক ভালবাসে। তানিয়াকে সে কোনভাবেই তার ভালবাসার কথা বুঝাতে পারে না, কে জানে তানিয়াও হয়ত ইচ্ছে করেই না বুঝার ভান ধরে রয়েছে। মেয়েটিকে মাহী ছোটকাল থেকেই চেনে, তার উঠাবসা, চলাফেরা, সবকিছুই মাহী জানে। আর জানবেই না কেন? মেয়েটি যে মাহীর মামাতো বোন। তাদের পারিবারিক যে কোন অনুষ্ঠানে এক সাথে দেখা হয়, কথা হয়। কিন্তু মাহী মুখ ফুটে বলতে পারে না তার ভালবাসার কথা। পাছে কিভাবে নেয় ব্যাপারটা। সে অপেক্ষায় থাকে তানিয়া কবে বড় হবে, কবে নিজের ভালবাসার মানুষটিকে খুজে নেওয়ার সময় আসবে। একটা সময় সে সময়টি আসে, তারপরও বলতে পারে না।
তারপর মাহী তার ঘনিষ্ঠ হতে চেষ্টা করে, তার সাথে ফোনে কথা বলে, ফেবুতে নিয়মিত চ্যাটও হয়। এবার মাহী তার মনের কথাটি বলার সাহস পায়। মেয়েটি এটা শুনে হাসে আর বলে এটা কি সম্ভব ভাইয়া? আচ্ছা এটা অসম্ভবই বা কেন? মেয়েটি মাহীর মাত্র তিন বৎসরের ছোট্র, মাহীর পারিবারিক অবস্থা কোন ভাবেই মেয়েটির চেয়ে কোন অংশেই কম নয়। পরিবারও যে মানবে না তা নয়। তারপরও মাহী চেয়েছিল ভালবাসার মানুষটিকে ভালবেসেই বিয়ে করতে। ভালবাসার মানুষটি সম্পর্কে সে যে সবই জানে। তার মানসিকতা, তার চাওয়া পাওয়া সব কিছুই যে মাহীর চাওয়া-পাওয়ার সাথে মিলে যায়।


ধনাঢ্য বাবার সন্তান মাহীর খুবই ইচ্ছে জীবনে প্রতিষ্ঠিত হলে ধর্মীয় আর সামাজিক উন্নয়নে নিজের অর্থ ব্যয় করা। একই উৎসাহ পায় ডাক্তারী পড়ুয়া তানিয়া থেকেও। তারও ইচ্ছা ডাক্তারী পড়া শেষ হলে সেও আর্তমানবতার সেবায় কাজ করবে। ঘরের বউ না চাইলে অনেক কাজই করতে পারে না স্বামীরা। বউয়ের মনপূত না হলে স্বামীরা কাওকে কোন কিছু দিয়েও শান্তি পায় না, স্ত্রী নানান অজুহাত দেখায়। বিয়ের পর স্ত্রীরা শশুড়-শাশুড়ীদেরই সেবা করতে পারে না, আবার মানুষের সেবা করবে কিভাবে। এজন্য মাহী চায় তার মত যে চিন্তা করবে তাকেই তার জীবন সঙ্গী বানাবে। এমন অনেক স্বপ্ন দেখে মাহী। মাহীর কোন পিছু টান নেই, পিছু টান নেই তানিয়ারও। তাই সে মেয়েটিকে নিয়ে স্বপ্ন দেখে। কিন্তু সব স্বপ্ন এক মহূর্তে ভেস্তে যায় যখন মেয়েটি ছেলেটিকে বলে "পুরানো আত্বীয়তার মধ্যে নতুন করে রিলেশন হউক এটা সে চায় না"। তারপরও হাল ছাড়ে না ছেলেটি। মেয়েটিকে অন্ধের মত ভালবেসে যায় ছেলেটি। মেয়েটি বারবার তাকে বুঝানোর চেষ্টা করে। শেষে কোন কথায় কাজে না এসে মেয়েটি ছেলেকে ধমক দেয়, কটু কথা বলে, রাগ দেখায়। তারপরও ছেলেটি ফিরে না, আদৌ ফিরতে পারবে কিনা তাও জানে না। ছেলেটি মেয়েকে অনেক বেশি ভালবেসে ফেলেছে। অবুঝের মত ভালবেসে ফেলেছে। তানিয়া মাহীকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখানোরও চেষ্টা করে। ছেলেটাকে কষ্ট দিতে ভালবাসে তানিয়া। আর কষ্ট পেতে ভালবাসে মাহী। এই কষ্টের মধ্যেও তার ভালবাসার মানুষটিকে খুজে পায়। ছেলেটিকে যদি মেয়েটি একটি কড়া কথা বলে তাও ভাল লাগে তার কাছে, কারন কথাটি যে তারই ভালবাসার মানুষটি বলেছে। তানিয়ার সাথে একদিন কথা না বললে মাহীর খুব খারাপ লাগে, মনে হয় তার প্রিয় কিছু হারিয়ে গেছে। যদিও অধিকাংশ সময়ে সেই কথা গুলো হয় খুবই তিক্ত। ধীরে ধীরে মাহী শারীরিক ও মানসিক ভাবেও ভেঙ্গে পড়ে। চোখ এড়ায় না পিতা-মাতার। ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেয় মাহীর মা-বাবা। কিন্তু সে জানে তার অসুখটা কোথায়। তাই সে এড়িয়ে যায় সবকিছুই। বন্ধুরা ব্যাপারটা ঠিকই ধরতে পারে। তারা পরামর্শ দেয় মেয়েটিকে ভুলে যাবার জন্য। তারাও কোন হেল্প করতে পারে না মেয়েটি মাহীর আত্মীয় বলে। তারা অন্য মেয়েকে ভালবাসতে বলে। কিন্তু মাহীর পক্ষে এটা সম্ভব না। জীবনে একটা মেয়েকেই ভালবেসেছিল, এবং তাকে নিয়েই ঘর বাধার স্বপ্ন দেখেছিল। সে তার স্থানে অন্য কাউকে স্থান দিতে পারে না। ধনাঢ্য বাবার সন্তান মাহীকে অনেক মেয়ে প্রপোজও করেছিল, কিন্ত মাহী অনেক আগে থেকেই তানিয়াকে ভালবেসে ফেলে, সে আর কারও দিকে তাকাতে পারে না। কিন্তু মাহী এই যন্ত্রনা থেকে বাচতে চায় তাকে পেয়ে বা না পেয়ে আদৌও কি সে পারবে?


একটি সত্য ঘটনা অবলম্বনে, সাজেশন চাই..........
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×