বউ পেটানো নিয়ে একটি পত্রিকা জরীপ
১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্ত্রীকে প্রহার করা চরম একটি ঘৃন্য কাজ। কিন্তু আলোকিত বাংলাদেশে প্রকাশিত, জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ঢাকাভিত্তিক আইসিডিডিআরবি যৌথভাবে এ বিষয়ে একটি গবেষণা পরিচালনা করে।
খবরটি এখানে হুবহু তুলে দিলাম
"বউ পেটানোকে সঠিক মনে করে বেশিরভাগ বাংলাদেশী"
কয়েক দশক ধরে নারীর ক্ষমতায়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এজন্য দেশটি অনেক বাহবাও পেয়েছে। এমন অবস্থায় দেশটির বেশিরভাগ মানুষই বউ পেটানোকে সমর্থন করেছে। দেশের অনেক পুরুষই মনে করেন, পরিবারকে টিকিয়ে রাখার জন্য নারীদের এ ধরনের নির্যাতন সহ্য করতে হবে। আন্তর্জাতিক নারী দিবসের দিনে গালফ নিউজে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ঢাকাভিত্তিক আইসিডিডিআরবি যৌথভাবে এ গবেষণা পরিচালনা করে। গবেষণায় দেখা গেছে, গ্রামাঞ্চলের ৮৯ শতাংশ পুরুষ মনে করেন, শোধরানোর জন্য ঘরের বউকে তাদের স্বামীরা মৃদু প্রহার করতেই পারেন। শহরে বাস করেন এমন ৮৩ শতাংশ পুরুষও একই দৃষ্টিভঙ্গি পোষণ করেন। শহরের ৯৩ শতাংশ এবং গ্রামের ৯৮ শতাংশ পুরুষ মনে করেন, সত্যিকার অর্থে পুরুষ হতে হলে তাকে কঠোর হতে হবে। শহরের ৫০ শতাংশ ও গ্রামের ৬৫ শতাংশ পুরুষ মনে করেন, পরিবারকে টিকিয়ে রাখার স্বার্থে নারীদের একটু নির্যাতন সহ্য করতে হবে। শহর ও গ্রামের ২ হাজার ৪০০ মানুষের ওপর জরিপ চালিয়ে এসব তথ্য পাওয়া যায়। পরিবারের জন্য উপযুক্ত সিদ্ধান্ত নেয়া উচিত বলে বেশিরভাগ পুরুষ মনে করেন।
সূত্র
View this link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনমোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন