somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

''প্রয়াত প্রিয় মানুষটির প্রান বিহিন ছবি ফেইস বুকে দেয়া বন্ধ করুন। এ ছবি আপনি প্রকাশ করতে পারেন না।''

২১ শে জুলাই, ২০১২ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লন্ডন প্রবাসি কবি এবং লেখক শামিম আজাদ বলেছেন,''প্রয়াত প্রিয় মানুষটির প্রান বিহিন ছবি ফেইস বুকে দেয়া বন্ধ করুন। এ ছবি আপনি প্রকাশ করতে পারেন না।''
তিনি হুমায়ুন আহমেদের মরদেহের ছবি দেদারসে গন-শেয়ার করার কথা বুঝিয়েছেন।
বাংলাদেশে কিছুদিন আগে দুইজন সাংবাদিক-কে বেধড়ক পেটাচ্ছিলো পুলিশ। আর সেই পেটানোর দৃশ্য ক্যমেরায় তুলতেই মার খাওয়া সাংবাদিকদের বন্ধু সংবাদকর্মীরা ছিলেন অতি ব্যস্ত। সেই মুহূর্তে তাঁদেরকে 'সেফ' করতে গেলে তাঁরা হয়তো কম মার খেতেন।এই জন্যেই বললাম, আমরা সবাই ছবি তুলতে আর শেয়ার করতেই অভ্যস্ত হয়ে যাছছি।কে মরলো আর কে মার খেল......তার খবর কে রাখে? কিছুদিন আগে ঢাকায় এক তরুনীকে ২৬ টুকরা করা হলো, ভয়ংকর সেই ছবি, সাগর- রুনির লাশ, এমনকি তারেক মাসুদ, মিশুক মুনিরের লাশ সব-ই ছাপা হয়, ফেস বুকেও চলে আসে। আর পিলখানার সেনাবিহিনীর অফিসারদের লাশের ছবি দেখে অঝোরে কেঁদেছি। বাংলাদেশে টিভি সাংবাদিকতা শুরু হবার পর আরেকটা কালচার শুরু হয়েছে। বিখ্যাত কেউ ইন্তেকাল করলেন, টিভি ক্যমেরা চলে আসলো । সেখানেও দেখা যাবে , যাদের প্রিয় মানুশটি মারা গেলেন, তাঁদের ছবি যেনো তুলতেই হবে। আবার মরদেহ নেওয়া হবে , হয়তো চারুকলা, কিম্বা শহিদ মিনার......সেখানেও প্রায় সময়ই বিশৃঙ্খলা দেখা যায়
লাশের ছবি আদৌ কি ছাপা উচিত? যিনি মারা গিয়েছেন তাঁর একটি অতীতে তোলা ভালো ছবি ছাপা যেতে পারে। আবার অনেক বেওয়ারিশ লাশের ছবি ছাপানোর মধ্য দিয়ে অনেকের ঠিকানা খুঁজে পাওয়া যায়।
লাশের ছবি ছাপা বা না ছাপা নিয়ে একটা নীতিমালা তৈরি করা যায় কী? ব্রডকাস্ট বা প্রিণ্ট জারনালিস্টরা ব্যপারটা ভেবে দেখতে পারেন।ঐদিক ( মিডিয়া) থেকে বন্ধ হলে এইদিক ( ফেসবুক) থেকেও লাশের ছবির যত্রতত্র 'শেয়ারিং' কমে আসবে।

বিঃ দ্রঃ নিউইয়র্ক প্রবাসি সাংবাদিক নিহার সিদ্দিকির ক্যমেরায় তোলা শাওনের সাম্প্রতিক ছবি।নিকট আত্মিয় রা তাঁকে নিয়ে যাচ্ছেন। ফেস বুকের মাধ্যমেই পাওয়া। [img|http://ciu.somewherein.net/ciu/image/7821/small/?token_id=2d7d33a1cb0c01527e1c1c1985043484

টাওয়ার হ্যমলেট
লন্ডন
[email protected]
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১২ দুপুর ১:২০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×