
বিশ্বাসের ঘরে আজ যেন ঘুণপোকা বাসা বেঁধেছে!
সময়ের হাত ধরে যত প্রেম যত ভালবাসা
ভেসে যাচ্ছে, ভেসে যাচ্ছে বুড়িগঙ্গার কালো স্রোতে ।
কুয়াশা ঘনিয়ে এলো শীতের শহরে।
যেখানে মৄত প্রেতাত্মার অভিশাপ অহরনিশ
হাহাকার হয়ে আছড়ে পড়ে এ দোর থেকে ও দোরে।
যে শহরে আলো নেই আলো নেই আঁধার নেমেছে
জীবন সেখানে আজ থেমে আছে থেমে আছে আজো অন্ধকারে।
এই বুঝি ভবিতব্য পৄথিবীর সমস্ত আলোর ?
সত্য আজ অভিনয়!অভিনয় প্রেম নয় স্নেহ নয় শুধু অভিনয়।
ধমনীর অলিগলি বিষাক্রান্ত কীটের নিঃশ্বাসে।
অবিশ্বাসের বিষ শহরের রন্ধ্রে রন্ধ্রে ।
মানুষের ভালোবাসাহীন হৄদয়ে শুধুই ঝরাপাতার আরতনাদ।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




