somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের সন্ত্রাসীদের অভয়ারণ্য পশ্চিমবঙ্গ

২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ধরে বাংলাদেশের সন্ত্রাসীদের অভয়ারণ্য পশ্চিমবঙ্গ। ওয়ান ইলেভেনের পর তালিকাভুক্ত সন্ত্রাসীরা পশ্চিমবঙ্গে গিয়ে আশ্রয় নেয়। ২৯ ডিসেম্বর নির্বাচনের পর ঢাকাসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আরো কিছু সন্ত্রাসী রাতারাতি সীমান্ত টপকে পশ্চিমবঙ্গে পালিয়ে যায়। কলকাতা নিউ মার্কেট, গড়িয়াহাট, স্লট লেক, দমদম ছাড়াও সীমান্ত শহর বনগাঁ, বশিরহাট, হাবড়া, বারাসাত, নদিয়া, মসলন্দপুর, বেলঘড়িয়া, গোবরডাঙা এলাকা হচ্ছে সন্ত্রাসীদের অভয়ারণ্য। নিউ মার্কেট এলাকায় সন্ত্রাসীরা আবাসিক হোটেলগুলোতে বোর্ডার হিসেবে থাকে। কলকাতার দাদাদের সঙ্গে ওইসব সন্ত্রাসীর যোগাযোগ রয়েছে। পুলিশ বিশেষ অভিযানে নামলে সন্ত্রাসীরা কলকাতা ছেড়ে আশপাশের জেলাগুলোতে গিয়ে আশ্রয় নেয়। মোবাইল ফোনের মাধ্যমে তারা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে।

সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষ আইএসডি কলের ক্ষেত্রে আড়িপাতা শুরু করেছে। ফলে সন্ত্রাসীরা একের পর এক সিম পরিবর্তন আর স্থান পরিবর্তন করে কলকাতার আশপাশের এলাকায় অবস্থান করছে। অনেকে বাসা ভাড়া নিয়ে থাকছে বলে জানা গেছে। জানা যায়, ওয়ান ইলেভেনের পর বাঘা বাঘা সন্ত্রাসী সুব্রত বাইন, জয়, শাহাদৎ, শহীদ, বাবু ফিরোজ, কালা সোহেল পশ্চিমবঙ্গে পালিয়ে যায়। এর মধ্যে পুলিশ জয় আর সুব্রত বাইনকে আটক করে। ওই দুজনই পরে জামিনে মুক্ত হয়ে কলকাতায় অবস্থান করছে। আর নির্বাচনের পর কলকাতা থেকে দেশে ফেরার পথে ১৯ জানুয়ারি শার্শা সীমান্ত থেকে সিআইডি পুলিশ ঢাকার শীর্ষ সন্ত্রাসী কালা সোহেলকে আটক করে। নির্ভরযোগ্য সূত্র জানায়, বর্তমানে জেএমবির হাফেজ সাইফুল, মওলানা ইউনুছ, হাফেজ ইস্রাফিল কলকাতায় পালিয়ে রয়েছে। সম্প্রতি মুফতি হান্নানের ভাই ইব্রাহিমকে কলকাতা পুলিশ আটক করেছে। এছাড়া দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আন্ডারওয়ার্ল্ডের জনযুদ্ধের ক্যাডার চুয়াডাঙ্গার আজিজ, কুষ্টিয়ার হাদুসহ চরমপন্থী দলের ক্যাডাররা পশ্চিমবঙ্গে পালিয়ে রয়েছে। ২৯ ডিসেম্বর নির্বাচনের পর স্থানীয় সন্ত্রাসীরা সীমান্ত পাড়ি দিয়েছে। এর মধ্যে কলকাতার গড়িয়া থেকে গাজীপুরের এমপি আহসানউল্লাহ মাস্টারের পাঁচ খুনিকে পুলিশ আটক করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কয়েকজন সন্ত্রাসী দেশে ফিরেছে। সন্ত্রাসী জঙ্গি আটকের জন্য লালবাজার পুলিশ বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×