somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন পিআরএসপি: বিআরডিবি প্রসঙ্গে

২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘দারিদ্র্য ঘুচাও-বৈষম্য রুখো’ শ্লোগানকে সামনে রেখে সরকার দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) সংশোধনের উদ্যোগ নিয়েছেন। দ্বিতীয় পিআরএসপিতে দারিদ্র্য বিমোচন করে বৈষম্য কমানোর বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে। আগামী ২০১৩ সালের মধ্যে দারিদ্র্যসীমা এবং চরম দারিদ্র্যের হার যথাক্রমে ২৫ এবং ১৫ শতাংশ নামিয়ে আনার লক্ষ্য ধরা হয়েছে। বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচীও দ্বিগুণ করা হবে। এছাড়াও গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান ও আত্ম-কর্মসংস্থানের জন্য ঋণ এবং প্রশিক্ষণ প্রদানে গুরুত্ব দেয়া হবে। উল্লেখ্য, বর্তমান পিআরএসপি দলিলে যেসব বিষয়ে ঘাটতি রয়েছে তা পূরণ করা হবে; অর্থাৎ একটি সুগঠিত জাতীয় উন্নয়ন দলিল হিসেবে দ্বিতীয় পিআরএসপিকে সংশোধন করা হবে- এই মর্মে পত্র-পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে।

দেশের বর্তমান প্রেক্ষাপটে পিআরএসপি’র কার্যকারিতা সম্পর্কে কারো মনে সন্দেহের অবকাশ নেই। তবে দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের যথার্থ সাফল্য বিভিন্ন কর্মসূচীর সুষ্ঠু বাস্তবায়নের উপর নির্ভর করে। দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে আমাদের প্রথম ও প্রধান পদক্ষেপ হতে হবে পল্লীর বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান ও কৃষিকে আরো আকর্ষণীয় করে গড়ে তোলা। তবে সত্যিকার অর্থে দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনৈতিক বিকাশ ঘটাতে হলে আমাদের এমন একটি কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে এগিয়ে আসতে হবে যেখানে পল্লীর সকল স্তরের জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অংশীদারিত্ব নিশ্চিত করা যায়।

এক সমীক্ষায় দেয়া যায়, পল্লী অঞ্চলের কৃষি পরিবারের সংখ্যা মোট পরিবারের শতকরা ৬৬.১৮ ভাগ। এই কৃষক পরিবারের মধ্যে ভূমিহীনের সংখ্যা শতকরা ৫২.৫৫, প্রান্তিক কৃষকের সংখ্যা শতকরা ২৩.৫৩ ভাগ, ক্ষুদ্র কৃষকের সংখ্যা শতকরা ১০.৫০ ভাগ, মাঝারি কৃষকের সংখ্যা শতকরা ১১.৬৫ ভাগ এবং বড় কৃষকের সংখ্যা শতকরা মাত্র ১.৬৭ ভাগ। এই কৃষক, ক্ষুদ্র ও প্রান্তিক চাষী এবং ভূমিহীন পরিবারের সিংহভাগ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ভুক্ত সমবায় বা উন্নয়ন প্রকল্পের সদস্য। তাই পিআরএসপি’র ভিশনগুলোর মধ্যে আত্ম-কর্মসংস্থানের জন্য ঋণ এবং প্রশিক্ষণ কার্যক্রমকে স্বেচ্ছা প্রণোদিত ও আত্মনির্ভর আন্দোলন হিসেবে প্রসার ঘটাতে হলে বিআরডিবি বিশেষ ভূমিকা রাখতে পারে। অতীতের লব্ধ অভিজ্ঞতার আলোকে আমরা শুধু এটুকুই বলতে পারি দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের অ্যাপ্রোচগুলোকে সরাসরি টার্গেট গ্রুপের উপর চাপিয়া দিলে তা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয়, তেমনি তার ফল হবে খুবেই সীমিত।

এ অবস্থায় আজকের বাস্তবতার আলোকে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে দেশকে খাদ্যে স্বনির্ভর করে তুলতে এবং দারিদ্র্য বিমোচনে বিআরডিবি’র মাধ্যমে আরো দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া যেতে পারে। তাই নতুন পিআরএসপি’র সফল বাস্তবায়নে বিআরডিবি’র অগ্রণী ভূমিকা প্রত্যাশা করছি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×