somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেদিন আমি প্রথম চাইনিজ খেয়েছিলাম :P

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুইহাতে দুইটা চামচ নিয়ে ক্যাবলার মত বসে আছি। সামনে প্লেটে রাইস, মুরগী রাখা। এটা নাকি চাইনিজ আইটেম। খুবই লোভনীয় বস্তু। আমার তো চেহারা দেখেই জিবে জল চলে আসছে।

কিন্তু ঝামেলাটা পাকিয়েছে ব্যাটা ওয়েটার। খাবার দেয়ার সাথে সাথে দুইটা চামচ ও দিয়ে গেছে। সামনে বসা রাশেদ চোখের ইশারায় বুঝিয়ে দিয়েছে এদুটো দিয়েই খেতে হবে। আমি খানিকক্ষণ চেষ্টা করে মোটামুটি হাল ছেড়ে দিয়েছি। মনমত একটা পিস ও ছিঁড়তে পারি নি। হয় মুরগি পিঁছলে যাচ্ছে না হয় একটুখানি মাংস নিয়েই চামচ বের হয়ে আসছে। কি লজ্জার ব্যাপার। আশেপাশের টেবিলে স্মার্ট সব ছেলেমেয়েরা বসে আছে আমার কান্ড দেখে নিশ্চয়ই হাঁসছে তারা। মনে মনে সংকুচিত হয়ে গেলাম। আফসোস হল কেন যে পার্সেল নিয়ে নিলাম না! তাহলেই তো এখন মেসে গিয়ে ইচ্ছেমত খেতে পারতাম।

কয়েক মাস হল ফরিদগঞ্জ শহরে এ নতুন ধাঁচের রেস্টুরেন্টটা হয়েছে। এরা নতুন নতুন অনেক আইটেমই বানাচ্ছে। তবে এই চাইনিজ আইটেমই সম্ভবত সবচেয়ে জনপ্রিয়। বন্ধুদের থেকে শুনে শুনে অনেকদিন ধরেই খাবারটার প্রতি লোভ জন্মে গিয়েছিল।

তাই আজ রাশেদ যখন বলল "চল চাইনিজ মেরে আসি" আর না করতে পারলাম না। যদিও আমি এধরণের আধুনিক জায়গা এড়িয়ে চলতেই পছন্দ করি। যতটা না খরচের কথা চিন্তা করে তারচেয়ে বেশি এক ধরনের হীনমন্যতা বোধ থেকে।

এই যে যেমন এখন আমার কেন জানি মনে হচ্ছে ওয়েটার থেকে শুরু করে পুরো হোটেল এর সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই বুঝে গেছে যে আমি জীবনে এই প্রথম চাইনিজ খাচ্ছি। কাঁটাচামচ দিয়ে আমি খেতে পারিনা। আমার আনাড়িপনা দেখে হয়ত সবাই মুখ টিপে হাঁসছে। এসব ভেবে ভীষণ রকমের বিব্রত বোধ করছি। মনে হচ্ছে যেন এখান থেকে বের হতে পারলেই বাঁচি।


এসময় বন্ধু রাশেদ একটা বিপ্লবী কাজ করে ফেলল। এতক্ষণ আমার ভাব দেখে সে নিশ্চয়ই ব্যাপারটা ধরতে পেরেছিল। আমাকে সহজ করানোর জন্য সে তার কাঁটাচামচ দুইটা পাশের প্লেটে রেখে হাঁসি হাঁসিমুখে হাত দিয়ে মুরগী থেকে মাংস ছিঁড়ে খেতে লাগল। মুখে বলল "ধুর্বাল এসব দিয়ে খাওয়া যায়! হাত চালা"।


এটা অনেকদিন আগের কাহিনী। এবং সেদিন আমরা মুরগীর একটা হাঁড়ও আস্ত রেখে আসিনি। :D এখনো আর এখনো চাইনিজ খেতে গেলে আমি শার্টের হাতা গুটিয়ে শুরু করে দেই। চামচ টিস্যু দিয়ে প্যাঁচানো অবস্থায়ই থাকে :D
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৯
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×