(পুর্ব প্রকাশের পর)
ঘুম থেইক্যা উঠলাম সাড়ে দশটায়। ঘটনার কথা মনে পইড়্যা গেল। চালের কোনার থেইক্যা আর কোনো আওয়াজ আসেনা। ভাবলাম তাইলে মনে হয় আমারই ভুল।
ঘটনা শুরু হইল সন্ধ্যাবেলা। আবার সেই পোলাপানের চিত্কার, মায় আইছে, মায় আইছে। আরে তাইলে তো ব্যাপারডাতো আমার ভুল না। অগো কথা ঠিকই বোঝতে আছি। ভালই, পাখিগো কথা বোঝতে মহাপুরুষরাই পারে। আপনারা তাইলে কইবেন, আমি অগো আপদ কইলাম ক্যান। এইবার দ্যাহেন কি হইল। কতক্ষন পরে অগো বাপে আইছে। কথা বার্তা শুইন্যাই বোঝলাম ব্যাডা মাতাল। অগো পারিবারিক কথাবার্তা শুনেন:
মা: কতদিন তোমারে কইছি মদ খাইয়া আমার বাড়ির সীমানায় পা রাখবানা। দুর হইয়া যা চক্ষুর সামন থেইক্যা। (গলার স্বর পঞ্চমে)
বাবা: অই হুয়ারনির মাইয়া, বাড়িডা কি তর বাপে বানাইয়া দিছে? তুই বাইরহ বাড়ির থেইক্যা।
(মারামারির আওয়াজ, বাসার থেইক্যা দুইডা পালক আর শুকনা কাঠি আমার বিছানায় পরল, পোলাপানে চিত্কার)
মা: আমি যামু ক্যান, কামাই কইড়্যা পোলাপান খাওয়াই আমি। এইডা আমার বাড়ি।
(আবার ধুমধাম, এইবার আমি বোঝতে পারলাম মাইরপিটে বাপে মাইর খাইতে আছে, কেননা ঐ ব্যাডায়ই আ: উ: কইড়্যা চিল্লাইতাছে)
হঠাৎ বাপটা ফুরুৎ কইড়া বাইর হইল পিছন পিছন মাইয়াডা। চালে বাড়ি খাইল টেবিলে পরল। টেবিলে পইড়্যা আবার ফুরুৎ। বোঝলাম রণে ভঙ্গ দিয়া পলায়ন করিতেছে।
(খাওয়া দাওয়া কইড়্যা আসি, বাকীটুক কইতাছি)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


