somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জৌতিষীর ভবিষ্যতবাণী এবং আমার পরকীয়া প্রেম

০৩ রা মে, ২০১২ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জৌতিষ শাস্ত্রে বিশ্বাস করেন আর নাই করেন, চোখের সামনে যদি একটা মাগনা জৌতিষী বসে থাকে, তবে অনেকেরই হাত নিশপিশ করবে জৌতিষীকে দিয়ে হাতটা একটু দেখিয়ে নেওয়ার জন্য। এমন একটা ফ্রী জৌতিষীই আমার কাল হয়ে দাড়িয়েছে।

২০০৪ সালের দিকে (তখনও আমি বিয়ে করি নাই) এক মাগনা জৌতিষীকে পেয়েছিলাম, যার কোনো সাইনবোর্ড নাই, হাত দেখে টাকাও নেন না, পাথরও বিক্রি করেন না। ঐ জৌতিষী ব্যাংকার, নটা পাঁচটা অফিস করে, শখের বসে হাত দেখে। পরিচিত জনের সূত্রধরে আমি গেলাম তার কাছে, তারই অফিসে। যথেষ্ট সমাদর করলো। বেশ কিছু ভবিষ্যত বাণী করলো, একটা ছোট চিরকুটে লিখে দিলো আমার ভবিষ্যতB-)B-)

ক্যাম্পাসে এসে সেই চিরকুটখানা পড়লো আমার তৎকালীন তিনির কাছে। ঐ চিরকুটে ৬-৭টা বাণী লিখা ছিলো, তার মাঝে ২টা এখনো মনে আছে। আসলে আমার মনে নাই, আমার গৃহিনী সযতনে মনে রেখেছেন।

# ৩৫ বছরের আগে পর্যন্ত তেমন টাকা পয়সার মুখ দেখবো না।
# জীবনের কোনো একসময় পরকীয়ার সম্ভাবনা আছে।

পরকীয়াটা নিয়েই আমার গৃহিনীর যত চিন্তা। ২০০৪ সালে তখনও আমাদের বিয়ে হয় নাই, তখন থেকেই তার মাথায় ঢুকে আছে, এই বুঝি আমি পরকীয়া করছি;);)

অতঃপর ২০০৫ সালে তৎকালীন তিনির পিড়াপিড়িতে আবার জৌতিষীর কাছে গিয়ে পাথরের সাজেশন নিতে হলো। এবং হাতে একটা পাথর পরতে হলো, তাঁকে শান্ত রাখতে। ঐ পাথর এখনো পড়তে হচ্ছে গৃহশান্তি বজায় রাখার জন্য। স্ত্রী খালি আমার দিকে সন্দেহের চোখে তাকায়। যতই বলি, আমি সে রকম ছেলেই না, কোনো লাভ হয় না।

২ সপ্তাহ আগে একরাতে গৃহিনীকে বললাম, এই পাথরের উপর তো আমার কোনো বিশ্বাস নাই, এই পাথর কি আমার ভাগ্য পরিবর্তন করতে পারবে? আমি কি এই পাথর খুলে ফেলবো?

গিন্নীও কি মনে করে সদয় সম্মতি জ্ঞাপন করলো। বললো, খুলে রেখে দাও। আমি তো মহাখুশি। বন্দীদশা থেকে মুক্ত মনে হচ্ছে।
রাতে ঘুমালাম, পরদিন সকালে ঘুম থেকে উঠার পরই গিন্নীর হুকুম '' আংটিটা আবার পরে নাও, আমি কোনো রিস্কে যেতে চাই না''







আমাদের দাম্পত্যজীবনের টুকিটাকি নিয়ে আরো কয়েকটা পোস্ট

আজকের সবটুকু ভালোবাসা আমার বউ এর জন্য।

২ বছরের বিবাহিত জীবনের টুকিটাকি।

প্রিয় বউ - তোমার জন্য

স্মৃতিময় বৃষ্টি: আমার প্রেমের সেকাল আর একাল

আমি সরকারী চাকুরীজীবি তাই বউ আমাকে সরকারী কেরানী বলে ঠাট্টা করে
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১২ দুপুর ১২:২২
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×