কেমন আছ...?
তোমার সাথে কথা হয়নি বলে আজ
আমার ভোর হয়নি, ফুটেনি আলো।
বিষন্ন আকাশে আজ কাল মেঘের ঘনঘটা,
অজরে নামবে বৃষ্টি আকাশ ভেঙ্গে,
তলিয়ে যাবে মনের জমিন।
একাকি বিষন্ন আমাকে উপহাস করছে রাতের আধার,
আমিও সব ভুলে এক তোমাতে মগ্ন ছিলাম,
আছি, থাকব আজীবন।
তুমি এভাবে আর কতক্ষণ খবর নিবে না আমার?
আর কতক্ষণ এভাবে কষ্টে রাখলে
মনে হবে তোমার কষ্টে রাখছো আমায়?
আমি না হয় ভালোই আছি কষ্ট নিয়ে, তুমি...?
নারী; তোমার আলো আমাকে পথ দেখাবে,
আমাকে আলো দাও,
আমার আধার ভাল লাগে না।
আমাকে তোমার পথে নিয়ে যাও,
আমার এ পথ ভাল লাগে না।
তোমার ভালবাসা আমাকে বাঁচতে শেখায়,
আমাকে ভালবাসা দাও,
আমার নিঃসঙ্গতা ভাল লাগে না।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


