সংশোধিত
এ আমার তোমাকে ছেড়ে যাওয়া নয়,
বারান্দা পেরোলেই যেমন আঙ্গিনা-
এ আমার আঙ্গিনায় প্রস্থান মাত্র ।
তোমার অন্তরের প্রত্যেকটা ডাক
আমি এখনও শুনতে পাই,
আরেকবার এমন করে ডাক দিলে
তাবত দুনিয়া পায়ে ঠেঁলে
তোমার উদ্দেশ্যে দিব উজাড় উড়াল
এখনই, এই মুহুর্তে ।
তোমার প্রতিটি ডাক আমার ভেতরকার আমিকে
তুমুল কাপিয়ে তুলছে প্রতিনিয়ত,
উলট পালট করছে আমায় ।
আমার প্রতিটি শিরা-উপশিরায় এখন
যে রক্ত কণিকা বইছে, তার প্রতিটি তোমার ভাবনায় অস্থির ।
তোমার স্পর্শ চোখ বুজে অনুভব করছি প্রতিনিয়ত ।
আমি আর পারছিনা নারী ।
তুমি আমাকে এতটা ভালবাস কেন?
নারী; তোমার এমন ভালবাসায় আমি
সিক্ত হতে চাই আজীবন,
হতে চাই তোমার আত্মার আত্মীয় ।
এসব যেন তোমার মনে রয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


