১।
-তুমি কাছে নেই বলে
মিষ্টি সকাল আমার অসহ্য লাগে।
তুমি পাশে নেই বলে
থেমে আছে আমার স্বপ্ন দেখা।
তুমি দূরে তাই মনের বাগানে
এখন আর বসন্ত আসে না।
আবার তুমি আসবে
স্বপ্ন ভরা রাতের শেষে,
সুন্দর এক বসন্তের সকালে
তোমায় নিয়ে হাটবো,
ফুলে ফুলে ভরা এক বাগানে
কত দিন স্বপ্ন দেখা হয় না
তুমি কাছে নেই বলে।
আমি আবার স্বপ্ন দেখতে চাই।
২।
-তুমি আছ বলে আকাশটা নীল হল,
আমিও বিভোর হলাম স্বপ্নীল আকাশ পেয়ে।
তোমার স্পর্শ আমাকে বিমোহিত করে,
আলোকিত করে আমার আধাঁর ভুবন।
অধীর আগ্রহে তোমাকে দেখার অপেক্ষা
আমাকে আশান্বিত করে,
পাবার অপেক্ষা আমাকে বাচঁতে শেখায়।
অসহ্য মিষ্টি সকাল, থেমে থাকা স্বপ্ন,
বিমুখ বসন্ত ফিরিয়ে আনার অঙ্গিকারে,
আমিও তোমাকে আরও বেশি ভালবাসতে চাই।
তোমার মত আবার স্বপ্ন দেখতে চাই, দেখাতে চাই।
অপেক্ষায় থেকো, দেখা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


