ভালবাসায় একটু আধটু বেখেয়ালি হলে
ভেবো না বদলে গেছি ।
আমার অস্থিত্বে মজ্জায় যার বসবাস,
যার পথ চেয়ে আমার এতটা প্রহর অপেক্ষা,
যার ভাবনায় অস্থির আমার প্রতিটি রক্ত কণা,
আমার প্রতিটি মূহুর্ত জুড়ে যার মিশে থাকা,
এতটা সাধনার পর যে ভালবাসা
আলোকিত করেছে আমার আধাঁর ভুবন,
যার ভালবাসা এখন আমায় বাঁচতে শিখাই,
বেঁচে থাকার জন্যই যার ভালবাসা,
তার এমন ভালবাসায় আমি কি করে বদলাবো ?
নারী ; এ আমার বদলে যাওয়া নয়,
নয় কোন অবহেলা ।
তোমার ভালবাসা আমাকে এতটা যোগ্য করেছে আজ;
মাঝে মাঝে দিশাহীন হয়ে যাই,
ভাবি ; তোমার এতটা ভালবাসার প্রতিদান কি করে দিব ?
কি করে আমি আরও বেশি যোগ্য হবো তোমার ?
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



