জেগে আছি তোমার অপেক্ষায়
থাকবো ঠিক ততক্ষণ, যতক্ষণ না তুমি জেগে উঠো ।
তুমি জেগে উঠবে কথা দিলে ;
আমরণ জেগে থাকতে আমার কোন আপত্তি নেই ।
জেগে একবার ভালবেসে বুকে নিলে
বুঝবে আমি কতটা কাঙ্গাল,
কতটা তোলপাড় বুকে নিয়ে
এতটা প্রহর অপেক্ষা আমার,
ভালবেসে একবার বুকে নিলে বুঝবে তুমি
আজ আমি কতটা যোগ্য তোমার ।
জাগো, উঠো;
কথা ছিল দু'জন মিলে আজ রাতে
মন ভরে আকাশ দেখার,
আকাশ ভরা তারা গুণে হিসেব কষার,
কোন তারাটা তোমার প্রিয়, কোন তারাটা আমার ।
কথা ছিল দু'জন মিলে হাতের পরে হাতটি রেখে
স্বপ্ন নিয়ে উল্টো পথে গুনগুনিয়ে হাটার,
দু'জন মিলে ভালবাসার অঙ্গীকারে একখানি ঘর বাধাঁর।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



