আর একবার যদি
তোমার কান্নার শব্দ শুনতে পাই,
আমি ফিরে যাবো না কসম ।
তোমার কান্না, বিষন্ন মন আরও
বেশি বিষন্ন হয়ে বিধছে আমায় ।
আর একবার যদি
তোমার চোখে জল দেখতে পাই,
আমি ফিরে যাবো না কসম ।
তোমার চোখে প্রতিটি ফোটা জলে
মিশে গিয়ে ছোঁয়ে থাকবো তোমায় ।
আর একবার যদি
তোমার দীর্ঘশ্বাস আমার হৃদয়ে নাড়া দেয়,
আমি ফিরে যাবো না কসম ।
তোমার এমন প্রতিটি দীর্ঘশ্বাসে
মিশে গিয়ে সুখ হবো তোমার ।
বার বার ফিরে আসার অঙ্গিকারে
যেতে হলে হাসি মুখেই যাবো; হাসাবো তোমায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



