তোমার ভাবনা গুলো
আমার মাঝে কতটুকু বিদ্যমান জানি না,
তবে আমার ভাবনা আমাকে
কখনো নিরাশ করেনি ।
মাঝে মাঝে নিজের সাথে বিরোধ
নিজেকে ভাবিয়ে তুলে ।
কি করলে কি হয় বা হতো ?
ভালো একজন প্রেমিকের কি কি গুণ
কাছের মানুষটাকে আরও বেশি কাছে টানে ?
কোন গুলো দূরে ঠেলে দেয়,
কোন পথে গেলে তোমার আমার পথের
ভালো একটা পরিনতি হবে ?
তা ভেবে আমার ঘুম আসে না ।
তাই তো গানের কথাকে
নিজের কথা ভেবে ভেবে ভাবছি তোমায়-
"আমি এতো যে তোমায় ভালোবেসেছি,
মনে হয়, এ যেন গো কিছু নয়,
কেন আরও ভালোবেসে যেতে পারে না হৃদয়,
আমি এতো যে তোমায় ভালোবেসেছি।"
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৪ রাত ৮:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



