চোখ বন্ধ করলেই তোমাকে দেখতে পাই,
অনুভব করি আমার চার পাশে তোমার অদৃশ্য বিচরণ,
মিশে আছো বাতাসে অক্সিজেন হয়ে ।
তাই তো আমার প্রতিটি নিঃশ্বাসে তোমার ঘ্রাণ পাই,
চুপিসারে তোমার বুকে মাথা রেখে পুলকিত হই ।
আমার চারপাশে তোমার এমন অদৃশ্য বিচরণ
আমাকে মাতাল করে,
আমার আর চোখ খুলতে ইচ্ছে করে না,
সেই থেকে আমি আর চোখ খুলি না,
মাতাল হই, তোমাকেও মাতাল করবো বলে ।
নারী;ভালোবেসে সবাই মাতাল হতে পারে না,
মাতাল হতে ভালোবাসা লাগে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



