আমি ভীষণ কষ্টে আছি
একলা এখন তোমা বিনে ।
দুপুর বেলার প্রখর রোদে একলা হাঁটি
মাতাল হয়ে কষ্ট কিনি, নষ্ট হবো,
একটু ছায়ার খুব প্রয়োজন ।
আমি ভীষণ কষ্টে আছি
একলা এখন তোমা বিনে ।
রাত বিরাতে উদাস মনে আকাশ দেখি
আকাশেরই বিশালতায় হারিয়ে ফিরি,
একটা নীড়ের খুব প্রয়োজন ।
আমি ভীষণ কষ্টে আছি
একলা এখন তোমা বিনে ।
তোমায় দেখার তৃষ্ণা কেবল বাড়ছে আমার
নাকের ডগায় বিন্দু বিন্দু ঘামের ফোঁটার অর্থ খুঁজি,
বুঝতে পেরে অস্হিরতা ঘিরে আমায়,
তোমায় কসম খুব প্রয়োজন ।
আমি ভীষণ কষ্টে আছি
একলা এখন তোমা বিনে ।
এখন তোমার সকাল বিকাল
কাটছে কেমন, এমন আকাল,
তোমার তরে দিবো উড়াল
মুক্ত পাখির ডানায়,
তোমায় দেখা খুব প্রয়োজন ।
আমি ভীষণ কষ্টে আছি
একলা এখন তোমা বিনে ।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



