আমার রাজনীতি ভাবনা
গত কিছুদিন যাবত মনে মনে প্রশ্ন হচ্ছে আমি যদি রাজনীতি করতাম তাহলে কোন দল করতাম?
এমনিতেই আমার রাজনীতি নিয়ে একধরনের এলারজী আছে,তার উপর বর্তমানে দেশের রাজনীতির অবস্থা কি তা সবাই জানে। আমি কখন এ ধরনের রাজনীতি করা ত দূরে থাক, এদেরকে ভোটও দিতাম না। যদিও আমার ভোটাধিকার এখনও হয়নি তবে সামনের বার হবে বলে আশা রাখছি।কিন্তু কি লাভ কারন আমি ত এদের কাউকে ভোট দিতাম না।
তাহলে কি আমাকে সেই "না ভোটে"র মত কাপুরুষতার আশ্রয় নিতে হবে। কিন্তু কেন এর কি কোন বিকল্প নাই?
আমি যে পরিবারে বেড়ে উঠেছি তা আওয়ামীলীগের ছায়া পাওয়া , কিন্তু যখন থেকে বুঝতে শিখলাম তখন থেকে আর কখন এই দলটাকে আর সাপোর্ট দিতে মনে লয় না। যদিও বঙ্গবন্ধুর জীবনী আমাকে প্রচণ্ড ভাবে নাড়া দেয় কিন্তু তাঁর উত্তরসূরিদের নিয়ে আমার যথেষ্ট আপত্তি আছে।
বিএনপি সম্পর্কে নতুন করে কিছু বলতে মনে লয় না তারাও যে কত ভাল তা সবাই জানেন।
আর বাকি থাকে জামাত-শিবির.........
এখন কেউ কি আমাকে বলবেন যে আমার কোন পথে যাওয়া মানে ভোট দেওয়া(আগাম ভবিষ্যৎ) উচিত?
ও আরেকটা কথা কেউ বামদল সম্পর্কে কিছু বলতে পারেন???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



