somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেটওয়ার্কিং - ৩

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Sharing a resource
প্রথমেই সার্ভিং সিস্টেমটির নিশ্চিত হয়ে নিতে হয় যে, সার্ভিং সফটওয়্যারটি চালু হয়েছে। এই কাজটি বিভিন্ন ভাবে করা যায় তবে কাজটি করা হয়েছে, তা অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটি হচ্ছে অটোমেটিক। উইন্ডোজ টাস্ক ম্যানেজারে ক্লিক করার পর, সার্ভিস ট্যাবে ক্লিক করে নিচে সার্ভিসেস বাটনটিতে ক্লিক করলে Services উইন্ডোটি আসে। সেখানে দেখা যায় সার্ভার স্টার্ট হয়েছে নাকি হয়নি।
সার্ভিং প্রোগ্রাম চালু হওয়ার পর, যা শেয়ার করতে চাই তা কিছু প্রসেসের মাঝে ঠিক করতে হবে। উইন্ডোজে একটি ফোল্ডারে রাইট ক্লিক করে 'শেয়ারিং মেনু' অপশন সিলেক্ট করে করা যায়। প্রতিটি শেয়ারিং প্রোগ্রামেরই এই স্টেপটি থাকে এবং সবচেয়ে কঠিন কাজটি হলো এটা ঠিক করা যে, একটা শেয়ারিং সফটওয়্যার যখন অন করা থাকে তখন কীভাবে একটা রিসোর্স শেয়ার করা আরম্ভ করবে। রিসোর্স শেয়ার করার একটা অংশ হচ্ছে রিসোর্সটির একটি নেটওয়ার্ক নেম(network name) বা অ্যাড্রেস দেয়া যাতে ক্লায়েন্ট সিস্টেম এটি ব্যবহার করতে পারে। এই নেটওয়ার্ক নেম বিভিন্ন ভাবে লেখা হতে পারে। একটি ওয়েবসাইটেরও একটি নাম লাগে যেমন - http://www.yahoo.com - হচ্ছে একটি ওয়েবসাইটের নাম।
একটি শেয়ার করা প্রিন্টারেরও নাম লাগে, যেমন LASER1 হচ্ছে একটি প্রিন্টারের নাম। মূল কথা যে কোনো রকমের রিসোর্সই শেয়ার করা হোক, এর একটি নেটওয়ার্ক নামের প্রয়োজন হয়।
রিসোর্স শেয়ার করার জন্যে সর্বেশেষ অংশ হচ্ছে কে সেই রিসোর্সগুলি দিয়ে কী করতে পারবে তা ঠিক করা। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বলতে অ্যাকাউন্ট নেম তৈরী এবং পাসওয়ার্ড, সাথে পারমিশনকেই বোঝায়। যদি একটি ফোল্ডার শেয়ার করা হয়, এতে পারমিশন নির্ধারিত করে দেয়া যেতে পারে যেন বিশেষ কিছু ইউসার অ্যাকাউন্ট এটা খুলতে ও পরিবর্তন করতে এবং বাকিরা শুধু খুলতে ও পড়তে পারে। যদি একটি ওয়েব পেইজ শেয়ার করা হয়, তাহলে এটা নির্ধারিত করে দেয়া যেতে পারে যে, পেইজটি বিশেষ অংশসমূহ বিশেষ অ্যাকাউন্ট থেকেই দেখা যাবে।
Accessing a Shared Resource
একটি সার্ভিং সিস্টেম রিসোর্স শেয়ার করার পরে, একটি ক্লায়েন্টের উপর নির্ভর করে ঐ রিসোর্সটির ব্যবহার করা। শেয়ার করা রিসোর্সটি ব্যবহার করতে চাইলে এর নাম জানতে হয়। নাম জানার পর, নিজের ইউসার নেম ও পাসওয়ার্ড ঠিক করতে হয়। অবশ্য সকল সার্ভিং প্রোগ্রামে শেয়ার করা রিসোর্স ব্যবহার করার জন্যে পাসওয়ার্ড লাগে না। একটি রিসোর্স যেটি শেয়ার করা আছে সেটির নাম জানার উপায় নির্ভর করে কী শেয়ার করা আছে। উইন্ডোজ নেটওয়ার্কে, মাই নেটওয়ার্ক প্লেসেস ফোল্ডারে শেয়ার করা প্রিন্টার পাওয়া যায়। যেকোনো টেলিভিশন বা পত্রিকায় ওয়েবসাইটের নাম দেখা যেতে পারে। একটি শেয়ার করা রিমোট রিসোর্স পুরোপুরি লোকাল রিসোর্সের মত না দেখালেও রিসোর্সটির ব্যবহার লোকাল রিসোর্সের মতই হওয়া উচিৎ।
The Goal of Networking
সুতরাং, নেটওয়ার্কিংয়ের যে মূল তিনটি অংশ সেগুলি হচ্ছে: এর অবশ্যই শেয়ার করার মত রিসোর্স থাকতে হবে, এর অবশ্যই ক্লায়েন্ট ও সার্ভার থাকতে হবে এবং এর শেয়ার করা রিসোর্স যেন লোকাল রিসোর্সের মতই আচরণ করে সেটি লক্ষ্য রাখতে হবে। নেটওয়ার্কিং আসল উদ্দেশ্য হচ্ছে: একটি রিসোর্সকে রিমোট সিস্টেমের মাঝে শেয়ার করা যেন এটি লোকাল সিস্টেমের মতই ব্যবহার করা যায়।
(চলবে)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×