somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতি করি না বলেই রাজনীতির কাছে বলি...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনজন সম্পর্কে প্রশংসা বললে অন্যের কাছে একটু অন্য রকম লাগে। তারপরেও বলছি... হাফিজুর রহমান (৩০), আমার ভাই। প্রয়াত আমার পিতার সাত ছেলে ও দুই মেয়ে সন্তানের মধ্যে তার অবস্থান সপ্তম। আমি নবম। সবার মধ্যে একমাত্র গ্রাজুয়েশন আমার, অন্যরা সশিক্ষিত বা শিক্ষার আলো নেই।

তবে সরল কৃষক বাবা আর নির্জলা গৃহিনী মায়ের আদর্শ আমরা প্রত্যেক ভাই-বোন সাধ্যমতো মেনে চলার চেষ্টা করি। এজন্য আমাদের গ্রামের (শেখপাড়া, ডাকঘর-বসন্তপুর, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ) সম্ভবত কেউই বলতে পারবে না আমরা ভাই-বোনরা কারও সাথে কোন দ্বন্দ্বে আছি বা করার চেষ্টা করি। অন্যের ক্ষেতখামার আর বাজারকেন্দ্রীক ক্ষুদ্র ব্যবসা করে চলে আমাদের সবার পৃথক সংসার।

আমাদের সন্তানদেরও এভাবেই গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। কখনও কেউ কোন দলের মিছিল-মিটিংয়ে গেলে তাকে ওই কাজ থেকে বিরত থাকার সব পরামর্শই দেয়া হয়। এখন পর্যন্ত আমাদের সন্তানদের নিয়েও আশা করি এ ধরনের কোন কথা কেউ বলতে পারবে না। জানি না ভবিষ্যতে আল্লাহ কি করবেন!



গতকাল ১৩ ফেব্রুয়ারি একটি ঘটনার খবরে আমি সবচেয়ে হতবাক হয়েছি। আর ভেবেছি... এলাকায় আমাদেরও শত্রু আছে। আমার হাফিজ ভাই দোকান বাকির দীর্ঘদিনের টাকা চাওয়ায় তাকে রাম দা, হাঁতুড়ি, চাপাতি দিয়ে ৭/৮ জন দোকানে ফেলে কুপিয়ে গুরুতর জখম করেছে। এখন তার অবস্থা গুরুতর।

আরও অবাক হয়েছি এই ভেবে, যার নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে সেই তোজাম মন্ডল (উপজেলার ১ নং ত্রিবেনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক) আর আমি স্কুল-কলেজে একসাথে পড়া-লেখা করেছি। তোজাম আর আমি বা আমরা সবাই একে অন্যের খুব ভালো বন্ধুই মনে করতাম। ওদের একাডেমিক কোন কাজে আমার সাহায্য চেয়ে পায়নি বললে আমার নিজের প্রতি অবিচার করা হবে। আমি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি। আর 'ও' পরে লেখাপড়া চুকিয়ে বিএনপির বদলে পাশ্ববর্তী ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি নেয়। সেই বন্ধুই কিনা আমার ভাইকে মেরে ফেলতে আক্রমণ করলো...?

আরও অবাক হতে হয়েছে, যে ছেলেটি সরাসরি আমার ভাইকে আক্রমণ করেছে, তোজামের ছোট ভাই মানোয়ার, তাকে আমি একাডেমিক অনেক বিষয়ে সব সময় সাহায্য করেছি। আর গত ঈদেও বাড়িতে যাওয়ার পর বললো- ভাই আমাদের কিছু খাওয়ান। এরপর আমি তাদের বাজার থেকে আখ আর কোমল পানীয় কিনে দিলাম। এটা এবারই নতুন তা নয়, বাড়িতে গেলে দেখা হলেই এটা করতে হয়।



এরপর অবাক হতে আরো অবশিষ্ট ছিল, মানোয়ারের সাথে কথা বলার পর তার ভাষ্য 'যা হয় তা ভালোর জন্যই হয়। শায়েস্তার দরকার ছিল, করা হয়েছে। আপনার কিছু করার থাকলে বা ক্ষমতা থাকলে করতে পারেন। আমার কিছু বলার নেই।'

আমার এই ভাই সম্পর্কে আরেকটু বলি, গত ১০ ফেব্রুয়ারি আমাদের এলাকার এক বন্ধুর বিয়ের জন্য ৯ ফেব্রুয়ারি ঢাকায় আমার বাসায় আসে। বাসাতে আমার আরও দুই বন্ধু (শাহীন- এবার বিসিএসে টেকনিক্যাল ক্যাডার হয়েছে, ফিরোজ- ঢাকা কলেজের ছাত্র) এসেছিল, আমরা সবাই মিলে বিয়ে নিয়ে আলোচনা করি।

পরের দিন আমার ভাই ও শাহীন-ফিরোজ বিয়ে বাড়িতে যায়। সেখানে বর এবং কনে পক্ষের মধ্যে বেশ কিছু কথা কাটাকাটি হয়। আর এসব কথার মধ্যে এক পর্যায়ে প্রসঙ্গক্রমে আমিও জড়িয়ে পড়ি। পরে বিষয়টি টের পেয়ে আমার এই ভাই পাশে ডেকে বলেন, 'মনি, এভাবে কথা বলার দরকার কি? তুই নিজের বোনের বিয়ে মনে করে সব চেপে থাক। এমন অনেক পরামর্শ।' এরপর আবার বাসায় এসে শনিবার ১১ ফেব্রুয়ারি সকালে বাড়িতে চলে যায়।

নিজের বিশ্বাস না হওয়ায় ঘটনা সম্পর্কে এলাকার মানুষের কাছে ফোন করে জানতে পারি, রবিবার রাতে আমার ভাই তোজামের কাছে দোকান বাকির টাকাটা চাই। যে টাকা গত ১ ফেব্রুয়ারি দেয়ার কথা ছিল। ভাইয়ের টাকা চাওয়ার ধরণ ছিল এমন- 'মামা এক তারিখ তো চলে গেছে, টাকাটা।' এর জবাবে তোজাম জানায়, আমরা বিরোধী দলে টাকা কিসের। এভাবে আরও দুই-তিন কথা হয়। সবশেষে ভাই নাকি বলে মামা ভুল হলে মাফ করে দিও।

এরপরও পরের দিন সোমবার সকালে তাকে মার খেতে হলো তাদের হাতে। ঘটনার পর তোজামের ভাই মানোয়ারের সাথে আমি কথা বললে, সে জানায়, 'আমার ভাই রাজনীতি করে। লোকজন নিয়ে চলে। তাদের সামনে টাকা চাওয়ায় সে অপমানবোধ করেছে। এজন্য তাকে শায়েস্তা করার দরকার ছিল, করা হয়েছে।'

এরপর থেকে কেবলি, ভেবেছি- ভালবাসা-বন্ধুত্বের প্রতিদান এমনই হয়। সমাজ কেবল শক্তির দাপটদের পদতলেই!!! সেখানে আমাদের মতোরা কেবলই নিষ্পেষিত-নির্যাতিত।

বিস্তারিত...

আরো বিস্তারিত দেখুন...
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×