“আউলা বাতাস“
৩১ শে মে, ২০১৪ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আউলা বাতাস বাউলা মনে
সুর তুলেছে আজ
অন্তরেতে প্রেম ভালোবাসা
পরেছে বাউলা সাজ।
আমায় কেউ ভালোবাসলে
পাবেনা আপন ব্রতে,
চেহারা দেখে বাসলে ভালো
নিয়ে যাবে দু:খের স্রোতে।
আমার মনে আমার প্রাণে
যখন যা ইচ্ছা গুনি,
কখনো হীন্দু কখনো মুসলিম
কখনো খ্রীষ্টিয়ান বনি।
কখনো মানুষ আমাতে এসে
মিশে হয় একাকার,
আমার হৃদয়ে কান পেতে শোন
মানুষের হাহাকার।
মানুষের গন্ধ নিয়ে যায় দূরে
গাঁ থেকে গ্রামান্তর,
কোথাও আমি দেখিনারে আজ
মানুষের সহদর।
একতারা হাতে গেরুয়া পড়ে
দেখি বাউলের সাজ,
মোল্লা, ঋষি পুরোহিত ঠাকুর
ফাদার সেজেছে আজ।
আউলা মনের বাউলা টানে
কাদা মাটি নিয়ে খেলি,
কেউ বলে উদাস পাগলা সেলিম
জীবনে তুইকি পেলি?
চর্মো চক্ষে এই পাওয়া কভু
দেখা যায়না বলি মনা,
সরল পথে চললেরে পাবি
হৃদয় নামের সোনা।
হৃদয় থাকলে মানুষ হয়
সরল অংকটা ভুল,
মানুষের লাগি মানুষের জন্ম
মানুষ‘ই ধর্মের মূল।
#
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন