“দাঁড়িয়ে থাকুক যৌনপল্লী“
০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশ আমার বেশ ভালো
সব জানলাম-
তবে, মানলামনা কিছু রিতি,
মানুষ গুলো কোথায় বসে আজ
গায় সাম্যের গীতি।
নারী পুরুষ অধিকার আজি
বইয়েতে রয়েছে সুমার ,
যৌনপল্লীগুলো দাঁগিয়ে আছে
সমাজে ধরেছে বিমার।
একজন বেশ্যাকে কেউ যখন বলে
ওরে লটির মেয়ে,
বেশ্যালয় তোদের ভাঙবো দেখিস
দলবল সাথে নিয়ে।
ধর্ম গেলো ধর্মে যাবে
এমনতো যায়না মানা,
জুম্মার নামাজ শেষ করে সবে
দেবো পতিতাদের হানা।
ধর্ম সমাজ রক্ষার নামে
বেশ্যালয় উচ্ছেদ চলে;
নিজের পাপ লেবাশে ঢেকে
অন্যের পাপ খোজা আজ চলে।
একজন নারীর সামাজে আজ
টিকা থাকা বড় দায়,
আমাদের সমাজ আসলে কেমন
ভাবলেই লজ্জা পাই।
সব পতিতার আত্ম কহন
আমায় ডাকিয়া বলে
আমাদের সাথে সারথী হও কবি
এসো ন্যায় সংগ্রামের দলে।
বেশ্যা বৃত্তির পক্ষে নয়
বেশ্যাদের কথা‘ই বলি,
দয়া করুনা সহানুভূতির ছলে
আর দিওনা গালি?
মাথা তাদের উঁচু করে
বেঁচে থাকার অধিকার,
চলবে লড়াই সংগ্রাম আমার
কখনো মানবোনা হার ।
অর্থ নৈতিক সামাজিক সাম্য
প্রতিষ্ঠা করার আগে
দাঁড়িয়ে থাকুক যৌনপল্লী
সভ্যতার লজ্জা হয়ে।
#
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন