আমি শাহবাগ স্কয়ারের ঘোষনার দিকে তাকিয়ে আছি। এটা কি নতুন রাজনীতির সম্ভাবনার পথ খুলতে পারে? যে সব সোনার ছেলেরা এই স্বপ্ন-জাগানি আন্দলোনের পেছনে আছে তারা কি যুদ্ধাপরাধীর বিচারের চেয়েও বেশি কিছুর স্বপ্ন দেখবে? যুদ্ধাপরাধীর বিচার হতেই হবে। কিন্তু সোনার বাংলা গড়তে যে আরো অনেক কাজ বাকি থেকে যায়। সে সব-ও এই সোনার ছেলেরা না করলে কে করবে? আমাদের এই পচা রাজনৈতিক ব্যবস্থা বদলাতে হবে, আমাদের অর্থনীতি দেশীয় উদ্যোগ-বান্ধব হতে হবে, আমাদের প্রাকৃতিক সম্পদ আমাদের দেশের কাহে লাগাতে হবে,আমাদের সংস্কৃতির আকাশ মেঘ মুক্ত রাখতে হবে, প্রতি বছর পাস করে বের হওয়া হাজার হাজার ছেলের জন্য কাজের সুজোগ তৈরি করতে হবে, আমাদের সামনে কত কাজ। এই সব কাজ কে করে দেবে? আমি তো এই তরুনদের ছাড়া আর কাউকে দেখি না। সোনার বাংলাদেশ গড়ার একটা নতুন ইশতেহার কি আসতে পারে এই শাহবাগ থেকে? আমি কি এক সাথে অনেক কিছু চাইছি? লাখো তরুনের সম্মিলিত শক্তির এই বিস্তর সম্ভাবনা দেখলে আমি তো একটু বেশী চাইবই। আর এখনি যদি না চাই তবে কবে চাইবো, কবে আবার এই জমায়েত হবে..............। ফারুকী
আমি শাহবাগ স্কয়ারের ঘোষনার দিকে তাকিয়ে আছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন
ফেরারী বিকেল
বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।