
এদেশটা কার ? এদেশটা কি মুষ্ঠিমেয় কয়েক জনের, নাকি আমাদের সবার ? এদেশটা কি কারু বাপের টাকায় কেনা, নাকি তিরিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে পাওয়া ?
আমরা জন্ম সূত্রে এদেশের নাগরিক । এদেশ তোমার আমার সকলের ।এদেশে থাকার অধিকার আমাদের মৌলিক অধিকার ।আমরা এদেশে থাকতে পারলে তসলিমা নাসরিন থাকতে পারবেনা কেন? সেও তো এদেশের নাগরিক । দশটা খুন করেও তো কেউ কেউ এদেশের মাটিতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ।আর রাজাকারও তো এদেশে মন্ত্রী হয়েছে।
তসলিমা নাসরিন কি এদেশের নাগরিক নয়? তাহলে তাঁকে তারঁ মাতৃভূমিতে আসতে দেওয়া হচ্ছে না কেন । কি তাঁর অপরাধ ? মুক্তবুদ্ধির চর্চা করে বলে ? ধর্মের বিরুদ্ধে লেখে বলে ?
আমরা যদি পৌরুষ হয় তাহলে আমরা তসলিমার লেখার প্রতিবাদ লেখা দিয়ে করব ।তাঁকে তাঁর দেশ থেকে তাড়িয়ে দেব কেন ? এটা তো পশুর কাজ ।একটা কুকুর স্বজাতীয় আর একটা কুকুরকে মাংশ খেতে দেয়না,আস্ত পচাঁ গরুটা সামনে নিয়ে বসে থাকে ।অন্য একটা কুকুর আসলে ঘেউ ঘেউ করে তাকে তাড়িয়ে দেয় ।
সরকারের দায়িত্ব নাগরিকের জান মালের নিরাপত্তা বিধান করা । তসলিমা এদেশের নাগরিক । সরকার কি পেরেছে তসলিমা নাসরিনের জান মালের নিরাপত্তা দিতে? পারলে তিনি ভারতে নিবার্সিত জীবন যাপন করছেন কেন? এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার,ঘৃণার,পরিতাপের বিষয় ।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



