প্রাইভেট পড়ানো নয়, নিয়ন্ত্রণ করা উচিত কোচিং বাণিজ্যকে।
১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সভ্য দেশগুলোতে বেতন ও সামাজিক দিক দিয়ে শিক্ষককে সবার উপরে রাখা হয়। একটি দেশে যত খাতেই বিনিয়োগ হোক না কেন, সবচেয়ে বেশি লাভ আসে শিক্ষায় বিনিয়োগ করতে পারলে। শিক্ষায় বিনিয়োগ হচ্ছে একটি লাভজনক বিনিয়োগ এতে অ-লাভের কিছুই নাই।কিন্তু দুঃখের বিষয় নতুন বেতন স্কেলের পরও প্রাইমারি স্কুলের শিক্ষকরা এখনো বেতন বৈষম্যের শিকার। এই বৈষম্য সকল শিক্ষকরা হাড়ে মজ্জায় টের পাচ্ছেন।সময়ের বিবর্তনে একবিংশ শতাব্দীর এ অত্যাধুনিক যুগেও মনে হয় কবিতায় বর্ণিত চিরায়ত মাস্টারের অবস্থার কোন পরিবর্তন হয়নি। নতুন বেতন স্কেলের পরও মনে হয় শিক্ষকরা যেন আধুনিক যুগের এক অন্য ‘তালেব মাস্টার’ বৈ আর কেউ নই। তাঁদের তো এমনিতেই নোন আনতে পান্তা পুরায়, যায় যায় অবস্থা।এরপরও যদি সরকারি কর্তামিরা থেকে শুরু করে দেশের জ্ঞানী-গুণী অনেকে শিক্ষকদের প্রাইভেট পড়ানো নিয়ে রীতি নীতির কথা বলেন তখন তাঁদের উদ্দেশ্য করে বলতে মন চাই -শিক্ষকগণ কি তাহলে জীবন বাঁচাতে ছেলে-মেয়ের পড়ার খরচ যোগাতে রাতের অন্ধকারে চুরি ডাকাতি করবেন? শিক্ষকরা তো বড় কোন কর্তা নয় যে ফাইল আটকে অতিরিক্ত টাকা আয় করবেন—তাঁদের পেশার সঙ্গে সম্পর্কিত ছাত্র পড়িয়ে আয় করছেন। এতে শিক্ষকদের নিজ পেশায় দক্ষতা আরও বৃদ্ধি পাবে। খোঁজ খবর নেয়া যেতে পারে কোন শিক্ষক স্কুলে নিজ দায়িত্ব পালনে অবহেলা করেন কি না।ব্যক্তিগত প্রাইভেট পড়ানো নয়, নিয়ন্ত্রণ করা উচিত কোচিং বাণিজ্যকে।
মনসুর আলী
অরুয়াইল বাজার
ব্রাহ্মণবাড়ীয়া
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা...
...বাকিটুকু পড়ুনগাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন