somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্তুরে বাতাসে দখিনা খোঁজ ...

২৫ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোরের সূর্যোদয়ের পূর্ব নিঃশ্বাসের শব্দে কয়েকটি পাখির ঘুম ভেঙে গেল। তারা কিচির মিচির শব্দে সুস্বাগতম জানাচ্ছে মহারাজা সূর্যকে। এরই ফাঁকে দুটি ধবধবে কালো কাক কোথা হতে যেন উড়ে এসে বারান্দার গ্রীলে বসল। কিছুক্ষণ পরপর তাদের কর্কশ হৃদয় হতে ভেসে আসতে লাগলো কা কা ধ্বনির তীক্ষ্ণ উল্লাস।

মাথাটা কেমন যেন ঝিম ঝিম লাগছে। মাঝে মাঝে ভেতর হতে ঝিঁ ঝিঁ পোকার ডাকও শুনতে পেলাম। কেমন অদ্ভুত লাগে সেই ডাক। মনে হয় তারা যেন কি বলতে চায় আমায়। কিন্তু তাদের সেই ধ্বনির অর্থ বুঝতে পারি না আমি। কি মনে করে গোসল খানায় ঢুকে কয়েক ঝাপটা পানিতে মুখ চোখ ধুয়ে নিলাম।

মনের গহীনে নিজস্ব চাঁদটি কেমন বীভৎস দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আর আমি আনমনে নদীর উজান ঠেলে ছুটে চলেছি অজানা কোন এক গন্তব্যের খোঁজে......................

ফেনায়িত বাতাসের বুকে ভর করে আসা অভিশাপের বিভৎস কান্নার রোলধ্বনিতে মৃত কুয়াশার বিন্দু বিন্দু মিথ্যে প্লাবনের সুর। কংকালসার অশ্রুপাখি রোমাঞ্চকর স্মৃতির ফাগুনে রক্তডানায় উড়ে যায় পুরাতন যুদ্ধ ব্যথার দেশে।

জগতের দুঃখ-সেতারে ঘুমন্ত সুরেলা পাখিরা কলরব তোলে নতুন জীবনের প্রত্যাশায়। নিঃশ্বেষিত আঁধারে ঝলসে যায় চন্দ্রালোকের শেষ কয়েক ফোটা জলপাথর। জীবন-নৌকার স্নিগ্ধ শরীরে ঘুন পোকার অবিরাম বিচরণে ধ্বংসের নোনা রক্তবৃষ্টির আগমন। মৃত মনাঞ্চলে যন্ত্রণার লাল-হলুদ আর্তনাদে বিষাদ কান্নার চাষ।

স্বপ্নের ঘুড়িগুলো গুন গুন গান গেয়ে উড়ে যাচ্ছে দূর আকাশের অন্তরালে। চারিদিকে নিশ্চুপ আঁধার লক্ষী ছেলেটির মতন কখন যে ঘুমিয়ে পড়েছে তা বোঝা যায় নি। ঘড়ির কাঁটাটিও ক্লান্ত ভীষণ। কিছুক্ষণ পর পর সেও আনমনে ঢলে পড়ছে ঘুমের নিভৃত কোলে। সময়ের নদীতে তাই ভাঁটার ছাঁপ স্পষ্ট। জানালা বেয়ে ঝির ঝির বয়ে আসছে দখিনা বাতাসের ঢেউ।

মিথ্যে স্মৃতির বৃষ্টিতে ভিঁজতে ভিঁজতে ধুসর ক্যানভাসের গায়ে নানা বর্ণের রঙের খেলায় কারও ছবি এখন আর আঁকা হয় না আমার। উদাসী মনের সীমাহীন খোলা আকাশটাতে কোন পাখির উড়ে যাওয়ার শব্দ, শেষ শুনেছি কবে মনে নেই। সুরেলা ভেঁপুর অবিরাম আহবান এখন আর টানে না আমায়।

পৃথিবী জয় করবার রঙিন স্বপ্ন এখন আর দেখি না আমি..... সামান্য তোমাকেই জয় করতে পারিনি, আর কোথায় ঐ বিশাল পৃথিবী। এখন আমার সময় কাঁটে শুধুই সময় গুনে গুনে। আমার সমস্ত বিশ্বাসগুলো একে একে মরে গেছে সব। অল্প কয়েকটি স্মৃতির ঘাস আকড়ে বেঁচে আছি। গতকাল হতে সেগুলোও মরতে শুরু করেছে। তারপরই আমার পালা.........

তবুও স্বপ্নের রথ চলতে থাকে, চলতে চলতে বলতে থাকে.. ভালোবাসার কথা, স্বপ্নের কথা, তোমার কথা.. ঘুমন্ত কোকিলের কুহু কুহু গান তবুও গুন গুন সুরেলা বাতাসে ভাসতে থাকে, হাসতে থাকে খিল খিল মধুময় স্বপ্নগুলোকে, কথাগুলোকে ঘিরে ঘিরে.........
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

কোরআন-হাদিস মানতে বলার ওয়াজ একটি ভুল ওয়াজ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×