somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেবল ধর্ম শিক্ষিত শিবিরকর্মীরাই এসব নোংরা কথা লিখতে পারে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামাত শিবিরের কর্মীরা ইসলাম ধর্মে শিক্ষিত। প্রতিটি কর্মীকে ধর্মের অনেক বই পড়তে হয়। প্রতিদিন নামাজ পড়লে একটা বইয়ে টিক চিহ্ণ দিতে হয়। কয় ওয়াক্ত নামাজ পড়া হলো। কতজনকে ছালাম দেওয়া হলো। কয়পারা কোরআন পড়া হলো। এরা জানে হযরত মুহম্মদ (সাঃ) এর জীবনী। আর যারা শাহবাগ আন্দোলনকারী? তারা কি এতো কিছু জানে? তারা তো শিবির কর্মীদের মতে নাস্তিক। কাফের। তাদের কি সাধে ধর্মের খোঁজখবর নেওয়ার? কখনোই না। তাহলে প্রশ্ন হলো, যিনি নূরানী চাপা ব্লগটি লিখেছেন, তিনি কীভাবে এত তথ্য আয়ত্ব করলেন? ধরা যাক, রাজীব লিখেছেন, তাহলে রাজীব ধর্মের অনেক কিছুই জানেন। কিন্তু ব্যাপারটা কি এরকম? মোটেই না। কারণ সেটা সম্ভব নয়। নূরাণীচাপা আমি যতটুকু পড়েছি, কেবলমাত্র একজন ধর্মশিক্ষিত লোকেই এত তথ্যবহুল একটি ব্লগ লিখতে পারে। এবং সেটা কোন বিষয় নিয়ে লিখলে সাধারণ মানুষের আবেগকে আঘাত করা যেতে পারে সেই বিষয়টা তুলে আনতে হবে। সাধারণত; আমরা যারা অল্প বিস্তর ধর্ম মানি- তাদের পক্ষে এরকম তথ্যবহুল লেখা কোনোভাবেই সম্ভব নয়। যেমনটা শিবিরকর্মীরা মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন না। ইতিহাস জানেন না বলে তারা কখনো ভাবতেই পারেন না গোলাম আযম, নিজামী, সাইদী ৭১ এ কী করেছিলেন। মুক্তিযুদ্ধে তাদের ভয়াল ভূমিকার কথা। তারা মুক্তিযুদ্ধের সপক্ষের ব্লগারদের মতো এতোটা গবেষণাও করেন না। ইতিহাস নিয়ে তাদের মাথা ব্যথা নেই। এমনিতে পাকিস্তান বলতে তারা বাপ বাপ। এখনো পাকিস্তান-ই তাদের মা বাপ। জন্মদাতা। বাংলাদেশ নামক একটা স্বাধীন দেশে বাস করেও তারা পাকিস্তানের পতাকা নিয়ে রাস্তায় মিছিল মিটিং করে। স্বাধীন দেশের পতাকার পোড়ায়! শহীদ মিনার ভাঙে! বায়তুল মোকাররম মসজিদের জায়নামাজে আগুন লাগায়! গোলাম আযম নিজামীদের মুক্তির জন্য রাস্তায় গাড়ি পোড়ায়, মানুষ পোড়ায়! বুকের মধ্যে লিখে রাখে-সাঈদীর কিছু হলে...। এসব কীটপতঙ্গরুপী ভণ্ড ধর্মব্যবসায়ীদের কথা ইসলাম ধর্মে অনেক আগেই মহানবী(সাঃ) বলে গেছেন। এবং তার উম্মতদের সাবধান বাণীও দিয়ে গেছেন। আসলে নবীজী জানতেন, একটা সময় আসবে যারা ধর্মের আড়ালে ব্যবসা ফাঁদবে। সাধারণ মানুষকে বোকা বানাবেন। এদের লাখো লাখো ভক্ত থাকবে। এদের চিনে রাখারও কিছু উপায় বাতলে দিয়েছেন। লক্ষণ দেখে আর বোঝার বাকি নেই-জামাত শিবিরই সেই দল। পাকিস্তান দেশটাকে এই ধর্ম ব্যবসায়ীরা নাস্তানাবুদ করে দিচ্ছে। প্রতিদিন সেখানে শত শত নারী শিশু বোমার আঘাতে মারা যাচ্ছে। অথচ তাদের বোধোদয় হচ্ছে না, ধর্ম আসলে এগুলো না। ধর্ম তো শান্তির পথ দেখায়। ধর্ম তো সমাজকে সুশৃঙ্খলতার পথ তৈরি করে। মহানবী (সাঃ) যতোগুলো মানুষকে যুদ্ধ করে ইসলাম ধর্মের পথে আনতে পারে নাই-তার চেয়ে বেশি মানুষকে ইসলামের পতাকাতলে নিয়ে এসেছিলেন ব্যবহার দিয়ে। মানুষ তাঁর ব্যবহারে মুগ্ধ হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করেছিলেন। আর এখন? বিচারপতির স্কাইপ যদি সত্যিই হয়ে থাকে, তাহলে সাইদীর ফোনালাপও সত্যি! আর এরকম একজন জগণ্য ব্যক্তির শত শত অনুসারী? সত্যি আফসোস হয়। অশিক্ষিত-অল্পশিক্ষিত মানুষদের ভুলিয়ে ভালিয়ে রাস্তায় লেলিয়ে দেওয়ার নাম কি ইসলাম? অসম্ভব। এই যদি ইসলাম হয়, তাহলে জঙ্গি তৈরির ইসলামের পতাকাতলে মানুষ জমায়েত হতে ভয় পাবে। ৭ শ কোটি মানুষের বিশ্বে মাত্র ১.৫শ কোটি লোক কেন ইসলাম ধর্মানুসারী? আর সেই ১.৫শ কোটি মুসলিমের মধ্যে কতোজন মাত্র প্রকৃত ইসলাম মানে? সেটা নিশ্চয় খুব হতাশার পরিসংখ্যান। সময় কি আসে নাই এসব পরিসংখ্যান নিয়ে ভাবনার? শিবির-কর্মীরা, আপনারা তো লীগ কিংবা দল নন। আপনারা কি চান? ক্ষমতা না ইসলাম? কোনটা? দেশ শাসনে আপনাদের এতো লোভ কেন? আর যদি থেকেই থাকে তাহলে-আপনারা নিশ্চয়ই জানেন, কোনো নারীকে দলনেতা হিসেবে ইসলাম কখনোই প্রশ্রয় দেয় না। তাহলে আপনাদের নেতা গোলাম আযম কেন খালেদা জিয়াকে নেতা মানেন? নিশ্চয় আপনাদের কোরআন-হাদিস তা সাপোর্ট করে না, কিন্তু আপনারা তা করতেছেন!
আপনারা জানেন, স্বাধীন দেশে এই গোলাম আযমকে বায়তুল মোকাররম মসজিদের সামনে সাধারণ জনগণ জুতাপেটা করেছে। আপনারা কি সেই ছবি দেখেন নি? কেন করেছে, সেই উত্তর কি খোঁজার চেষ্টা করেছেন কখনো? শুধু সেই উত্তরটা খুঁেজ বের করে নামাজ পড়ানো শুরু করুন, আমরা মুসলিম হিসেবে আছি সেই নামাজে। কারণ মারা গেলে জানাযা সব মুসলিম-ই-রি হবে। হোক সে যত বড় নাস্তিক। কারণ আপনারা-আর ব্লগাররা সবাই জন্মসূত্রে মুসলমান।

সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×