somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিঙ্গাপুর ষড়যন্ত্র : রাজনীতিতে নতুন মেরুকরণের অপচেষ্টা!

২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের রাজনীতিকদের পদাচারণায় সরগরম সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল। বাংলাদেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপতি থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের রাজনীতিক ও ব্যবসায়ী ব্যক্তিরা এ বিখ্যাত হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন। সম্প্রতি সেখানে স্বাস্থ্য পরীক্ষা করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী এবং জাসদ সভাপতি আসম আবদুর রব।
আগে থেকে এইচএম এরশাদ ও রওশন এরশাদ সিঙ্গাপুরে অবস্থান করলেও বেগম খালেদা জিয়া ও মোসাদ্দেক আলী ফালু কয়েকদিন পর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যোগ দেন, এরই ফাঁকে সেখানে হাজির হন আসম আবদুর রব। সিঙ্গাপুরের মতো একটি ছোট দেশে তাদের এই একসঙ্গে উপস্থিতি দেশে অনেক রাজনৈতিক প্রশ্নের উদ্রেক করে। ফলে সিঙ্গাপুরে আসলে কী হয়েছে বা হচ্ছে তা নিয়ে মানুষ উৎসুক হয়ে আছেন। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনায় উত্তপ্ত জোট-মহাজোটের রাজনীতি।
অনেক উৎসুকতা তৈরি করে নয় দিনের সফর শেষে সিঙ্গাপুর থেকে অবশ্য দেশে ফিরেছেন এরশাদ ও রওশন এরশাদ। ১৮ জুন রাত পৌনে ১১টায় তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে জাপা নেতাকে স্বাগত জানান জাতীয় পার্টির নেতারা। এইচএম এরশাদ রাত পৌনে ১১টায় বিমান থেকে অবতরণ করে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই বাসার উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন। যা এর আগে আর কখনো ঘটেনি।
এরশাদ ও রওশন এরশাদ দেশে ফিরে এলেও বেশ কয়েক দিন একই দেশে অবস্থান ও একই হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুবাধে খালেদা জিয়ার সঙ্গে এরশাদের দেখা হয়েছিল কিনা বা দেখা হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কোনো কথা হয়েছিল কিনা সে বিষয়টি রহস্যাবৃতই থেকে গেছে। তবে খালেদা জিয়ার সঙ্গে রওশন এরশাদ দেখা করেছেন এ বিষয়টি অনেকগুলো সূত্র নিশ্চিত করেছে।
এরশাদের একান্ত সচিব মেজর খালেদ আকতার (অব.) এ বিষয়ে গণমাধ্যমে বলেন, ‘সিঙ্গাপুরে খালেদা-এরশাদ বৈঠক এটি স্রেফ গুজব, এর কোনো ভিত্তি নেই, এরকম কোনো সম্ভাবনাও ছিল না।’ এরশাদের সচিব আরো বলেন, ‘খালেদা জিয়া হায়াত হোটেলে আর এরশাদ প্যান প্যাসিফিক হোটেলে উঠেছেন। তাই তাদের মধ্যে বৈঠকের বিষয়টি স্রেফ গুজব ছাড়া আর কিছু নয়।’
অবশ্য এরশাদের একান্ত সচিব মেজর খালেদ আকতার (অব.) খালেদা জিয়ার সঙ্গে রওশন এরশাদের বৈঠক বা দেখা হয়েছিল কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি। তাছাড়া দুই নেতা দুই হোটেলে অবস্থান করলেই তাদের মধ্যে বৈঠক হতে পারে না এ বিষয়টিরও কোনো ব্যাখ্যা দিতে পারেননি এরশাদের একান্ত সচিব।
খালেদা জিয়া ১৬ জুন রাতে সিঙ্গাপুর পৌঁছান। এইচএম এরশাদের দেশে ফেরার কথা ছিল ১৬ জুন। কিন্তু সেদিন তিনি দেশের উদ্দেশ্যে রওয়ানা হননি। এরশাদ সিঙ্গাপুর ছাড়েন ১৮ জুন। বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে ১৬ থেকে ১৮ জুন এরশাদ সিঙ্গাপুরে কি করেছেন। ১৬ জুন এরশাদ দেশে ফিরবেন এ বিষয়টি অনেক আগে থেকেই নির্ধারিত থাকলেও কেন সিঙ্গাপুর সফর ২ দিন বাড়ানো হলো তার কোনো ব্যাখ্যা জাতীয় পার্টি থেকে দেওয়া যায়নি। অবশ্য চিরায়ত নিয়ম অনুযায়ী বলা হয়েছে, চিকিৎসকের পরামর্শেই এরশাদের সিঙ্গাপুর সফরের সময়সূচি দুই দিন বাড়ানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী সিঙ্গাপুর যান ১৫ জুন। খালেদা জিয়ার এক দিন আগে। জানা গেছে তিনি কিডনি সমস্যায় আক্রান্ত হয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে এরশাদের একান্ত সচিব জানান, ‘বিএনপি নেতা মোসাদ্দেক আলীও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে তিনি শুনেছেন; তবে তার সঙ্গেও এরশাদের দেখা বা কথা হয়নি।’
একই সঙ্গে জাসদ সভাপতি আসম আবদুর রব সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য অবস্থান করলেও তার সঙ্গে খালেদা জিয়া কিংবা এইচএম এরশাদের কোন বৈঠক হয়েছে কিনা সে বিষয়টিও নিশ্চিত নয়। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন আসম আবদুর রবের সঙ্গে এইচএম এরশাদের ভালো সম্পর্ক ১৯৮৮ সালের নির্বাচনের পর থেকেই আছে। সে হিসেবে খালেদা জিয়ার সঙ্গে আসম রবের বৈঠক বিষয়টি এতোটা নিশ্চিত না হলেও ভোটের রাজনীতি নিয়ে এরশাদ-রব যে বৈঠক হয়েছে সে বিষয়টি অনেকটাই নিশ্চিত।
৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ, ওই দিনের সৃষ্ট বিভিন্ন ঘটনা এবং প্রথম থেকেই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে এরশাদ তথা জাতীয় পার্টির অবস্থানসহ অনেকগুলো বিষয়ে রাজনীতিতে নতুন মেরুকরণের চেষ্টা চলছে বলে অভিজ্ঞ মহল মনে করছে। হেফাজত বিএনপি ও জাতীয় পার্টি রাজনীতিতে নতুন যে ধারার সৃষ্টি করতে যাচ্ছে তার অংশ হিসেবেই বিএনপি ও জাতীয় পার্টির শীর্ষ ব্যক্তিরা সিঙ্গাপুরে এক হয়েছিল বলে রাজনৈতিক বিশ্লেষকরা প্রবলভাবে মনে করছেন। তারা এও মনে করছেন হেফাজতে ইসলামকে কাছে টানার জন্য এরশাদ শেষ মুহুর্তে মহাজোট ত্যাগ করে বিএনপির সঙ্গে জোট গড়তে পারে। সে ক্ষেত্রে এরশাদ বিএনপির কাছ থেকে কী সুবিধা পাবে তা নিয়েই আলোচনা হয়েছে সিঙ্গাপুরে।
এ কথা সবাই জানেন, খালেদা জিয়া সাধারণত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার কাজ সারেন সৌদি আরবে। এরশাদ লন্ডনে এবং আসম আবদুর রব ভারতে। কিন্তু সবাই তার নিজ নিজ পছন্দের হাসপাতাল ত্যাগ করে সিঙ্গাপুরে জড়ো হওয়ায় এই ধারণা বদ্ধমূল হয়েছে সিঙ্গাপুরেই বাংলাদেশের রাজনীতির নতুন মেরুকরণ মঞ্চস্থ হয়েছে এবং এই মঞ্চের নায়ক এরশাদ-ই। গত ২১ জুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুর ষড়যন্ত্র থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আবার বিরোধী দল সংবাদ সম্মেলন করে এটিকে অপপ্রচার ও মিথ্যা খবর বলে দাবি করে।
৯ম জাতীয় সংসদ নির্বাচনের আগেও এরশাদ ৪ দলীয় জোটে যোগ দেবে না মহাজোটে যোগ দেবে তা নিয়ে অনেক নাটক হয়েছে। ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগেও এরশাদ সে ধরনের নাটক মঞ্চস্থ করার চেষ্টা করছে। গত সাড়ে ৪ বছর ধরে এরশাদ বলে আসছে, মহাজোট তাকে মূল্যায়ন করেনি। এজন্য তিনি একবার বলছেন এককভাবে নির্বাচন করবেন, আরেকবার বলছেন মহাজোট ত্যাগ করবেন। আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনি যে নিজের দাম বাড়ানোর চেষ্টা করছেন ‘সিঙ্গাপুর ষড়যন্ত্রের’ মাধ্যমে এটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে।
সিঙ্গাপুর ষড়যন্ত্রকে উপলক্ষ্য করে এখন সরকারি দল আওয়ামী লীগের নতুন হিসাব নিকাশের সময় এসেছে। মহাজোট যতই মনে করুক এশাদ তাদের সঙ্গে আছে আসলে তিনি যে কার সঙ্গে আছেন তার হিসাব-নিকাশে সামান্য হেরফের হলে এরশাদ এমন কিছু করে বসতে পারে যাতে আওয়ামী লীগের ক্ষতি হবে ব্যাপক।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×