somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরণ কামড়ের প্রস্তুতি জামাতের

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সর্বস্ব হারানোর মুখে এবার মরনকামড়ের প্রস্তুতি নিচ্ছে যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং দেশব্যাপী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোর সর্বাত্মক দাবি ও উচ্চ আদালতের রায়ের কারণে নিষিদ্ধ হওয়ার মুখে যুদ্ধাপরাধী এ দলটি এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই পাল্টা ব্যবস্থা নেয়ার চেষ্টা করছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এজন্য বরাবরের মতোই নিজেদের সর্বশেষ কৌশলটিই আবারো তারা ব্যবহারের কথা ভাবছে। সেটা হচ্ছে- সর্বোচ্চ সহিংসতা আর হিংস্রতা। এর পেছনে তাদের উদ্দেশ্যও স্পষ্ট- হয় সরকার পতন না হয় সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দেয়া। আর তারা সেটা করতে চায় আগামী ২৭ অক্টোবর বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই। অবশ্য এ সময়ের মধ্যে না পরলেও অন্তর্বর্তীকালীন সময় আওয়ামী লীগের হাতে যখন পর্যাপ্ত ক্ষমতা থাকবে না তখন তারা এ মরণকামড় দিতে পারে বলেও পর্যবেক্ষকরা মনে করছেন।
অনুসন্ধানে দেখা গেছে, গত ২৮ ফেব্র“য়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর থেকে জামায়ত যে সহিংসতা শুরু করেছে- তাতে তাদের তিনটি লক্ষ্য অত্যন্ত স্পষ্ট। জনজীবন ব্যাহত করা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেয়া এবং সারাদেশে চরম অরাজকতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করা। এ প্রসঙ্গে কথা বলতে গেলে একাধিক রাজনৈতিক বিশ্লেষক বলেন, জামায়াতের সা¤প্রতিক সহিংসতাকে সামাজিক ক্ষোভের বহিঃপ্রকাশ বা স্বতঃস্ফূর্ত কিছু বলা যাবে না। বরং এর পেছনে দেখা গেছে সতর্ক পরিকল্পনার ছাপ। হামলার লক্ষ্যবস্তুও বাছাই করা হয়েছে খুবই সতর্ক ও পরিকল্পিতভাবে।
পর্যবেক্ষকদের মতে, সহিংসতা চালিয়ে সারাদেশে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে স্থানীয় প্রশাসনকে বিপর্যস্ত করে জেলাগুলোর ওপর ঢাকার নিয়ন্ত্রণ ও চেইন অব কমান্ড ভেঙে দেয়ার চেষ্টা করে জামায়াত। হরতালে রেল যোগাযোগ তেমন একটা ব্যাহত হয় না বলে রেলপথকে বেছে নেয়া হয় হামলার অন্যতম লক্ষ্য হিসাবে। পাশাপাশি সড়কপথেও চলে নাশকতা। এর পেছনে মূল উদ্দেশ্য হলো- নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা; যোগাযোগ কাঠামো ভেঙে দিয়ে জনজীবনকে বিপর্যস্ত করে তোলা।
পর্যবেক্ষকরা জানান, জামায়াতের মহাপরিকল্পনার দ্বিতীয় ধাপে সরকারের আইনশৃঙ্খলা রক্ষার হাতিয়ার পুলিশ ও আধা সামরিক বাহিনীর ওপর পরিকল্পিতভাবে সহিংস আক্রমণ চালায় জামায়াত। পুলিশ বাহিনীর ওপর হামলা চালিয়ে তাদের হত্যা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেয়ার চেষ্টা করা হয়েছে। তবে এসব ঘটনা পুলিশের প্রতিরোধের সম্ভাবনাকেই উস্কে দিয়েছে বলে মনে করছেন অনেকে। অবশ্য জামায়াত বিষয়টিকে আমলে নেয়নি বলেই বিশ্লেষকদের ধারণা। আর সে কারণেই গত ঈদের পর ১৩-১৪ আগস্ট টানা ৪৮ ঘণ্টার হরতালে রণপ্রস্তুতি নিয়েও কাজে লাগাতে পারেনি তারা।
ইতিহাস পর্যালোচনায় দেখা গেছে, গত ১৯৭০-১৯৭১ সালে ভারতের পশ্চিমবঙ্গে নকশাল বাহিনী রাজপথে হামলার লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিল পুলিশকে। আর তার সমাপ্তি ঘটেছিল পুলিশের পক্ষ থেকে আরো সহিংস জবাবের মধ্যদিয়ে। সা¤প্রতিক ঘটনাবলী বিশ্লেষনে দেখা গেছে বাংলাদেশেও আইনশৃঙ্খলা বাহিনী যখন ব্যাপকভাবে আক্রান্ত হয় তখন রাজনৈতিক নেতাদের নির্দেশও তারা আর মানে না। তখন তারা প্রতিশোধ নিতেই মরিয়া হয়ে উঠেছে। সম্প্রতিক হরতাল-সহিংসতায় পুলিশের গুলিতে জামায়াত-শিবিরের বেশ কয়েকজন কর্মী নিহতের ঘটনায় তেমন একটি ব্যাখ্যার অনুসন্ধান করলেও করা যায় বলে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন।
জামায়াতের আরেকটি টার্গেট হচ্ছে- সংখ্যা হিন্দু-বৌদ্ধদের বাড়িঘর ও মন্দিরে হামলা চালিয়ে আবারো দেশে ধর্মীয় উন্মাদনা ফিরিয়ে আনা। শাহবাগের আন্দোলনকর্মী ব¬গার আহমেদ রাজীব হায়দার খুন হওয়ার পর তাকে মুরতাদ ও নাস্তিক আখ্যা দিয়ে সেই ‘একই কার্ড’ খেললেও ব্যর্থ হয় জামায়াত। এর পরও কয়েকজনের ওপর হামলা চালিয়েছে তারা। এ ধরনের হামলা যদি প্রতিরোধ করা না যায় তাহলে আতঙ্ক সৃষ্টি হয়। হিন্দুরা দেশত্যাগের কথা ভাবতে শুরু করে এবং প্রতিবেশী দেশ ভারত উদ্বিগ্ন হয়ে ওঠে। জামায়াত আশা করেছিল, এভাবে হিন্দুদের ওপর হামলা চালিয়ে সবার নজর ঘুরিয়ে দিয়ে তারা হয়তো তাদের নেতাদের যুদ্ধাপরাধের বিচার নিয়ে উত্তাপ এড়াতে পারবে। আর এভাবেই তারা জাতীয় পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে বলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনজীবন ব্যাহত করা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেয়া এবং অস্থিতিশীলতা সৃষ্টি- এ তিন লক্ষ্য পূরণের মধ্যদিয়ে আরেকটি উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল জামায়াত। যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ থেকে সারাদেশে তারুণ্যের যে জাগরণ সৃষ্টি হয়েছে তাকে কক্ষচ্যুৎ করা। এছাড়াও ব্যাপক মাত্রায় সহিংসতা চালিয়ে জামায়াত শুধু একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তাদের ভয়াবহ কর্মকাণ্ডের স্মৃতিই ফিরিয়ে আনেনি, সরকারকেও চাপে ফেলতে চেয়েছে। এসব কারণেই নানা হিসাব কষে জামায়াত হয়তো আশা করেছে, জনজীবনে বিপর্যয় ঘটিয়ে বেসামরিক প্রশাসনকে টলিয়ে দিতে পারলে হয় সরকার ভয়ে পালাবে না হয় সেনাবাহিনীর ক্ষমতাগ্রহণের একটি পথ তৈরি হবে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×